2 Answers

সাধারণ সদস্যরা যে কোনো প্রশ্নের উত্তর লুকাতে পারে না। তাদের নির্দিষ্ট কিছু সুবিধা দেয়া থাকলেও উত্তর লুকানোর ক্ষমতাটি তাদের দেয়া হয় নি। তাই, উত্তর লুকানোর ক্ষমতা অর্জন করতে হলে বিশেষ সদস্যের কাতারে থাকতে হবে। সেটি হোক পরিপূর্ণ বিশেষজ্ঞ কিংবা নির্দিষ্ট বিভাগ অনুযায়ী বিশেষজ্ঞ। আর যদি বিশেষ সদস্যের কাতারে না থাকা যায়, তাহলে কোনোভাবেই উত্তর লুকানো সম্ভব না। 

2804 views Answered

প্রশ্নের উত্তর লুকাতে হলে বিশেষ সদস্য হতে হবে। এছাড়া কেবলমাত্র নিজের দেয়া উত্তর লুকাতে পারবেন। অন্যের কোনকিছু হাইড করতে পারবেন না যতক্ষন না বিশেষজ্ঞ হয়েছেন। তাই বিশেষ সদস্য হতে হলে যা করতে হবেঃ +☞নিয়মিত একটিভ থাকুন। মানসম্মত প্রশ্ন উত্তর করে বিস্ময়ে সমৃদ্ধকরণ কাজ করতে নিজেকে অবহিত রাখুন। +☞ বিস্ময়ের নীতিমালা মেনে কার্যক্রম করুন। +☞আপনাকে কিছু পয়েন্ট অর্জন করার পর অতিরিক্ত সুবিধা দেওয়া হবে তার যথাযথ ব্যাবহার করুন। +☞কোনো প্রশ্নে বানান ভুল, ভুল বিভাগে প্রশ্ন করা হলে সম্পাদনা করার জন্য মন্তব্য করুন প্রয়োজন হলে সতর্ক করুন। +☞অথবা ভুল উত্তরে মন্তব্য বা সতর্ক করে উত্তর দাতাকে অবহিত করুন। +☞সর্বদা দায়িত্বশীলতার সাথে প্রশ্নের-উত্তর দিন। +☞বানানের প্রতি লক্ষ্য রাখবেন এবং সর্বদা মার্জিত ভাষা ও যথার্থ বানানে লিখবেন। +☞দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বিস্ময়ে নিস্বার্থে মানুষের উপকারের জন্য নিজেকে সমৃদ্ধকরণ কাজে লিপ্ত রাখুন। +☞ অভিযোগ অনুরোধ বিভাগে বেশি বেশি উত্তর দিন। +☞এভাবেই আপনি বিস্ময়ে জনপ্রিয়/ ভালো/ বিশেষ সদস্য হতে পারবেন।

2804 views Answered

Related Questions

Next steps