নিচের শব্দগুলোর অর্থ কী?

  • হুড়হুড়
  • হঠকারিতা
  • পুয়ালচাপা
  • খেলো
  • বিষাইয়া
3166 views

2 Answers

  • হুড়হুড় :তাড়াহুড়ো করা।
  • হঠকারিতা:অপরিণামদর্শী কাজ,অবিবেচনাসাপেক্ষ কোন কাজ,চালাকি ইত্যাদি।এটি বলতে মূলত এমন বোঝায় যে,কোনকিছু সঠিক বিবেচনা না করে করা যা মন্দ ফল বয়ে আনতে পারে।এটা বোঝা কিংবা কাজ উভয় ক্ষেত্রে হতে পারে।
  • বিষাইয়া:বিষের যন্ত্রণার মতো অনুভূতি।
  • পুয়াল অর্থ হলো খড়।আর পুয়ালচাপা বলতে বোঝায় খড়ে চাপা[শাব্দিক অর্থে]...
  • উদাহরণ: যারা সত্যিকারের দেশপ্রেমিক তারা অসৎ লোকের কারচুপিতে পুয়ালচাপা পড়ে।অর্থাৎ তাঁরা অসৎ ব্যক্তিদের কারচুপিতে মিথ্যার অন্ধকারে ছেয়ে গিয়েছে,জনগণের সামনে ভুল তারা।
3166 views Answered
  • ●হুড়-হুড় শব্দের অর্থঃ
  • সবেগে জল পড়ার শব্দ
  • ক্রমাগত হুড়মুড় করে প্রবেশের বা নির্গমনের ভাবসূচক শব্দ
  • গুড়গুড় (পেট হুড়হুড় করা)
  • ●হঠকারিতা শব্দের অর্থঃ
  • অবিবেচনা
  • গোঁয়ারতুমি
  • অভদ্রতা
  • অশিষ্টতা
  • অন্যায়।
  • ●পুয়ালচাপা শব্দের অর্থঃ
  • খড় দিয়ে চাপা দেওয়া
  • ঢেকে রাখা
  • লুকিয়ে রাখা
  • ●খেলো শব্দের অর্থঃ
  • মূল্যহীন
  • সস্তা
  • অন্তঃসারশূন্য
  • মন্দ
  • নিকৃষ্ট
  • হীন
  • অপদস্থ
  • নিরেস
  • নিকৃষ্ট
  • নীচ
  • আস্হা স্হাপনের অযোগ্য
  • বাজে
  • ●বিষাইয়া শব্দের অর্থঃ
  • বিষাক্ত করা
  • বিষযুক্ত
  • বিষমিশ্রিত
  • ●তথ‍্যসূত্রঃ বাংলা ডিকশনারী
  • ধন্যবাদ।
3166 views Answered

Next steps