1 Answers
সদাচার" অর্থ-শুদ্ধ/সুন্দর আচরণ,ভালো আচরণ।
ভালোবাসা" হলো হৃদয়ের টান,কারো অনুপস্থিতিতে একাকিত্ববোধ করা৷
★সদাচার ও ভালোবাসার মধ্যে পার্থক্য হলো-ছোটদের উচিৎ বড়দের সাথে সুন্দর ও সৎআচরণ করা,মানে সদাচার৷চাই বড়দের কেউ তার পছন্দের হওক বা অপছন্দের৷
আর ভালোবাসা এটা শুধু নিজস্ব বিষয়,যাকে যার ভালোলাগে তাকেই সে ভালোবাসে৷যার সুখে সেও সুখী আর দুঃখে সেও দুঃখী হয়৷
★ইসলাম সদাচরণের ওপর জোর তাগিদ দিয়েছে। আর মানুষের সদাচরণ পাওয়ার সবচেয়ে বড় পাওনাদার হলেন আপন পিতা-মাতা। এরপর স্বামী-স্ত্রী, সন্তানসহ নিকটবর্তী আত্মীয়-স্বজন এমনকি আল্লাহতায়ালার সব সৃষ্টিই সদাচরণ পাওয়ার দাবিদার।
পিতা-মাতার সাথে সন্তানের আচরণ এবং সন্তানের সাথে পিতা-মাতার আচরণ, স্বামী-স্ত্রীর পারস্পরিক আচরণ, আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, অধীন চাকর-চাকরানী, মুসলিম-অমুসলিম নির্বিশেষে মানুষের সাথে আচার-আচরণের ব্যাপারে ইসলাম নিরপেক্ষ নয়। ইসলাম মানুষের সাথে ব্যবহার কেমন হবে তা সুস্পষ্ট করে দিয়েছে। পিতা-মাতার সাথে সদাচরণের তাগিদ দিয়ে বলা হয়েছে, ‘তারা উভয়ই বা কোনো একজন বার্ধক্যে উপনীত হলে উহ্ শব্দটি উচ্চারণ করো না।’
বিপরীতে-ইসলাম সবাইকে ভালোবাসতে বলেনি, মা-বাবার, স্বামী-স্ত্রী নির্দিষ্ট কিছু মানুষের প্রতি ইসলাম ভালোবাসার গুরুত্বারূপ করলেও ঢালাওভাবে সবাইকে ভালোবাসতে বাধ্য করেনি!
2702 views
Answered