মাথার চুল নিয়ে প্রশ্ন?

আমি যদি মাথার চুল বড় রাখি তাতে কি? আমার স্বাস্থ্যের কোনো সমস্যা হবে? আর অল্প বয়সে চুল কি কারনে পাকে?
2913 views

2 Answers

আশাকরি সুন্দর করে কেটে পরিষ্কার করে ভালো যত্ন করে মাথার চুল বড় রাখলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। অল্প বয়সে চুল যে কারণে পাকে! ঘুম কম হওয়া, নিম্ন মানের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা, অত্যাধিক পরিমাণে চুলে রাসায়নিক পদার্থ ব্যবহার, চুলের নিয়মিত যত্ন না নেয়া, তেলে ভাজাপোড়াসহ ফাস্টফুড জাতীয় খাবার বেশি খাওয়া, অতিরিক্ত চা কিংবা কফি খাওয়া, পুষ্টিকর খাবারের অভাব, বংশগত বা হরমোনের কারণে, অতিরিক্ত চিন্তা, চুল অতিরিক্ত ড্রাই করা, পানি দূষিত হওয়া, চুলে খুব বেশি রোদর তাপ লাগা প্রধান কারণ।

2913 views Answered

চুল বড় রাখলে কোন ক্ষতি নেই এবং এরসাথে স্বাস্থের কোন সম্পর্ক নেই।তবে চুল বড় রাখতে হলে আপনার চুলের বিশেষ যত্ন নিতে হবে।তাই, চুলের স্বাস্থ্য ঠিক রাখতে আপনাকে কিছু ব্যাপারের দিকে খেয়াল রাখতে হবে। 

  •   নিয়মিত পর্যাপ্ত ঘুম হওয়া।
  • নিয়মিত পর্যাপ্ত পানি পান করা। 
  • নিয়মিত চুল ও মাথার ত্বক পরিষ্কার করা। 
  •  ব্যবহার্য জিনিসপত্র যেমন, চিরুনি, তোয়ালে, বিছানা চাদর, বালিশের কভার ইত্যাদি সপ্তাহে ১দিন করে ধুয়ে দেওয়া।
  •  সপ্তাহে অন্তত ২/৩ বার হট অয়েল ম্যাসাজ দেওয়া।

আসলে পুষ্টিহীনতা, টেনশন, অবসাদ, ঘুম কম হওয়া এগুলোর কারণে অল্প বয়সে চুল পাকতে পারে। তাই এই সমস্যা প্রতিরোধের জন্য প্রচুর পুষ্টিকর শাকসবজি খাবেন, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করবেন।
2913 views Answered

Related Questions

Next steps