আমি একটা মেয়েকে আমার জীবনের চেয়ে বেশী ভাল বাসতাম?
আমি একটা মেয়েকে আমার জীবনের চেয়ে বেশী ভাল বাসতাম, ভালবাসার অফার টা সেই প্রথম দিয়েছিল, ৩ বছর রিলেশন ছিল, রিলেশন শুরুর ৮ মাস পর ওর মা জানতে পারে, কিন্ত সে তার মা কে রাজি করায় ওর মা আমাকে সরকারি চাকুরী পাওয়ার শর্ত দেন। ও এত মধুর মধুর কথা বলতো মনে হয় আমাকে ছারা সে কিছুতেই বাচঁতে পারবে না, নিয়মিত কথা হত, আর প্রচুর কান্না কাটি করত যেন একটা চাকুরী পাই তা হলে আমাদের বিয়ে হবে। কিন্তু যখন আমি চাকুরী পেলাম তখন ওর মা ধর্য্য ধারন করতে বললেন আর ভুলে যেতে বললেন , আমি যখন ওকে ওর মায়ের বলা কথা জিজ্ঞেস করলাম তখন সে বলল যে আর কথা বলতে পারবে না ,কারন পারিবারিক সমস্যা যদি পারি ওর আব্বুকে রাজি করিয়ে যেন বিয়ে করি । কিছুদিন পর ওর মামার সাথে বিষয় টা শেয়ার করলাম উনি আশা দিলেন উনি রাজি করাবেন এবং আত্মীয়স্বজন অনেক কে রাজি করিয়েছিলেন। ১ বছর পর জানতে পারলাম যে সে আমাকে ছেড়ে যাবার কারন হল অন্য একজন কে ভালবাসে কোন পারিবারিক সমস্যা ছিল না, আমার সাথে প্রতারণা করেছে, এই ভালবাসার জন্য আমি অনেক কিছু হারিয়েছি প্রায় ১২ লাখ টাকা আর নিদারুন ২ বছরের পরিশ্রম ।আমি ওকে অন্ধের মত বিশ্বাস করতাম বিশ্বাস ভাঙ্গার জন্য প্রচুর কষ্টে আছি । কিছু কিছু মেয়েরা যে এত নুংরা হতে পারে আগে বোঝিনি,তো আমি এখন মেয়েটি কে কি করতে পারি, আমার জীবন কি ভাবে চালাতে পারি,এ ভাবে কি বেচে থাকা যায়, অনেক কষ্ট লাগে ভাই,অনেক কষ্ট লাগে,বললে উপকৃত হব? আমার জীবনের ৪ বছর নষ্ট করে দিয়েছে। আর সারা জীবনের একটা ব্যথা রেখে গেল।
2 Answers
প্রেম হলো বিড়ি, সিগারেট, ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্যর মত।।যতক্ষন নেশায় ডুবে থাকবেন ততসময় ভাল, আর ক্ষতিটা সারা জীবনের জন্য।। প্রেমে ভাল র চেয়ে খারাপ টাই বেশি হয়।।তা জেনে ও মানুষ প্রেমে পড়ে।।যাইহোক এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না।।গুড থেকে বেটার পাওয়ার অপশন কারও কাছে থাকলে সে সুযোগ কেও নষ্ট করে না।।এ কাজ গুলো মেয়েরাই বেশি করে।একজন কে ভালবেসে অন্য জন কে বিয়ে করে।।তব সব মেয়েরাই এক নয়।।যাইহোক যা হওয়ার ছিলো হয়ে গেছে।।সেটা নিয়ে দুঃখ করে লাভ নাই।। আপনার কিছুই হারায় নি।।আপনি সরকারী চাকরি করেন।।তাই অনেক ভাল মেয়ে পাবেন জীবনে।।এমন কিছু একটা করে দেখান যাতে মেয়েটি ও তার পরিবার তাদের কৃত কর্মের জন্য অনুশোচনা করে।।তবে এমন কিছু করবেন না যাতে আপনার আরও বেশি ক্ষতি হয়।।নিজেকে শক্ত করুন।।সব ঠিক হয়ে যাবে।জীবন কারও জন্য থেমে থাকে না।।নিজেকে ব্যাস্ত করে তুলুন।।আর কাউকে এতটাও ভালবাসবেন না যে,কোন কারনে ভালবাসার মানুষটির জন্য কোনদিন কষ্ট পেতে হয়।।
নারীরা খারাপ না বরং তাদের মধ্যে দুই ধরনের নারী আছে ভালো এবং খারাপ। আপনি খারাপ এবং একটি প্রতারিত নারী দ্বারা প্রতারিত হয়েছেন। যার সাথে জরিত উক্ত মেয়ের মা। বর্তমান সমাজে এই ধরনের লোভী নারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হয়ত প্রথমাবস্থায় মেয়ে এবং মেয়ের মা আপনাকে পছন্দ করে এবং আপনি সরকারি চাকরি পেলে আপনার কাছে বিয়ে দিবে বলে আপনাকে বলে। পরে হয়ত মেয়েটি আপনার থেকে ভালো একজন কে খোঁজে পেয়েছে তারপর উক্ত ব্যাক্তিকে সিলেক্ট করে এবং আপনাকে ভুলে যেতে বলে। নয়ত সম্ভব্য মেয়েটি এতদিন আপনার সাথে ছলনা করেছে কোনো সার্থের জন্য, অর্থের জন্য। যেটাই হক উক্ত মেয়ে এবং মেয়ের মা প্রতারক। যাইহোক সৃষ্টিকর্তা আপনাকে এদের কাছ থেকে রক্ষা করেছে, উক্ত মেয়েকে বিয়ে করলে হয়ত আপনার আরো বড় ধরনের সমস্যা হতে পারত। কাউকে অন্ধের মত বিশ্বাস করাটা ঠিক-না! আপনার এই অন্ধ বিশ্বাসের কারনেই আপনার এত টাকা এবং সময় নষ্ট হয়েছে। সবশেষে বলতে চাই আপনি সবকিছু ভুলে যান। ধরেনিন এটি আপনার জীবনের কোনো দুঃস্বপ্ন! বর্তমানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। নিজের ক্যারিয়ারের প্রতি গুরুত্বদিন। মানুষের জীবনে অনেক ধরনের এক্সিডেন্টেই হয়ে থাকে। তবে আপনি আবার নতুন করে জীবন শুরু করুন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, আশাকরি ইনশাল্লাহ আপনি সফল হবেন।