স্ত্রী যদি বারবার দেনমোহরের টাকার দাবি করে?
বিয়ের সময় স্ত্রীর দেনমোহর হিসাবে ৫ লক্ষ টাকা নিযুক্ত করা হয়, কিন্তু বিয়ের ২ বছর পরেও স্বামীর পক্ষে তা পরিশোধ করা সম্ভব হয়নি, এদিকে স্ত্রী বারবার টাকা দাবি কর, এতে কি ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো বাধা আসবে..? বা সম্পর্ক কি হারাম হবে.?
2838 views
2 Answers
আপনার সামর্থ্য আছে বলেই বিয়ের সময় স্ত্রীর দেনমোহর হিসাবে ৫ লক্ষ টাকা নিযুক্ত করেছেন। কিন্তু বিয়ের ২ বছর পরেও স্বামীর পক্ষ থেকে তা পরিশোধ করা সম্ভব হয়নি কেন?
বিয়ের সময় স্ত্রীকে দেনমোহর প্রদান করা স্বামীর ওপর ফরজ। মোহর পাওয়া স্ত্রীর অধিকার। নারীকে এ অধিকার দিয়েছেন স্বয়ং আল্লাহ। আর এই অধিকারের জন্য স্ত্রী বারবার টাকা দাবি করবে এটাই সাভাবিক।
স্ত্রীকে মোহর সম্পূর্ণ বা আংশিক পরিশোধ না করলে তা স্বামীর ওপর ঋণ হয়ে থাকবে। এটা পরিশোধের পূর্ব পর্যন্ত স্বামী ঋণগ্রস্ত আর স্ত্রী পাওনাদার। তাই যত দ্রুত সম্ভব পরিশোধ করে দিতে হবে।
স্ত্রী যদি উক্ত দেনমোহর মাফ না করে, আর স্বামীও তা পরিশোধ না করে, তাহলে কিয়ামতের ময়দানে স্বামী অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। তাই দেনমোহরের টাকা দ্রুত পরিশোধ করে দেয়া জরুরী।
আল্লাহ বলেন, আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর। (সূরা নিসাঃ ৪)
তিনি আরো বলেন, অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা গ্রহণ করবে, তাকে তার নির্ধারিত হক দান কর। তোমাদের কোন গোনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও। নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ, রহস্যবিদ। (সূরা নিসাঃ ২৪)
তিনি আরো বলেন, তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর। (সূরা মায়িদাঃ ৫)
তোমরা, এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না। (সূরা মুমতাহিনাঃ ১০)
জনাব! স্ত্রীকে মোহরানা প্রদান করার ব্যপারে আপনার নিয়তটা কি?
যদি নিয়তে গড়মিল থাকে বা মোহরানা না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্কে বাধা আসবে।
কেননা, মোহর না দেওয়ার নিয়ত করে থাকলে তাকে যেনাকারীর কাতারে দাঁড়াতে হবে।
যেমন রাসূল (সাঃ) বলেন, যে ব্যক্তি মোহরের বিনিময়ে কোন মহিলাকে বিবাহ করল, অথচ মোহর পরিশোধ করবে না বলে নিয়ত করল, সে যেনাকারী। (বায়হাক্বী শু‘আবুল ঈমানঃ ৫৫৪৯; বাযযারঃ ৮৭২১; ছহীহুত-তারগীবঃ ১৮০৬)

Answered
দেনমোহরের টাকা স্ত্রীর হক এবং তার পাওনা । এর জন্য সে তার স্বামীর কাছে এই টাকা চাইতেই পারে। এজন্য তাকে দোষারোপ করা যাবে না। কারণ , এটি তার প্রাপ্য। এবং স্বামীকে এই ঋন পরিশোধ করা ফরজ বা অত্যাবশকীয় । হাদিসে আছে ঃঃ কোন পুরুষ যেন বিয়ে না করে , যদি না তার সামর্থ থাকে।
2838 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy