ডাক্তারি ও নার্সিং এর মাঝে পার্থক্য কী?
1 Answers
নার্সিং ও ডাক্তারির মাঝে বেশ কিছু টা পার্থক্য আছে যা নিচে তুলে ধরার চেষ্টা করছিঃঃ
বর্তমানে এক জন ডাক্তার কে h.s.c পাশ করে মেডিকেল ভর্তি পরীক্ষাতে নূন্যতম পাশ মার্ক অর্জন করে তাঁর পর ডাক্তারি পড়তে হয় ( বাবার টাকা থাকলেই ডাক্তারি পড়া যায় না যদি না যোগ্যতা থাকে)। ঠিক তেমনি ভাবেই নার্সিং এ ও পড়তে হয়। নার্সিং পড়তে হলে আপনাকে h.s.c তে পাশ করতে হবে এবং এডমিশন পরীক্ষা তে নূন্যতম পাশ মার্ক অর্জন করতে হবে।
ডাক্তারি তে সব কিছু বিস্তারিত পড়ানো হয় আর নার্সিং এ বেসিক জিনিস টা সম্পর্কে ধারণা দেওয়া হয় যাতে খুব সহজে আপনি এক জন রোগিকে সনাক্ত করতে পারেন। ডাক্তারকে সার্জারী করা শেখানো হয় কিন্ত তা নার্স কে শেখানো হয় না। এক জন ডাক্তার যেমন ফারমাকোলজি বই পড়েন৷ এক জন নার্স ও সেই একই বই পড়েন। কিন্ত এক জন নার্স প্রেসকিপশন দিতে পারেন না।এক জন ডাক্তার কে যেমন মাইক্রোবায়োলজি বই পড়তে হয় নার্স কেও সেই একই বই পড়তে হয়। কিন্ত কোন সমস্যা হয়েছে রোগীর সেটা ডাক্তার সনাক্ত করেন। এই ভাবে বেশ কিছু টা পার্থক্য আছে ২ পেশা তে।
ডাক্তার এক জন রোগীর রোগ নির্ণয় করে থাকে এটাই তাঁর মেন কাজ অন্য দিকে এক জন নার্স সেই রোগীর সব চিকিৎসা প্রদান করে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy