ঈদের সময় আমরা যে নতুন নোট এর জন্য অতিরিক্ত টাকা দেই, এতে কি পাপ হবে?
4 Answers
অবশ্যই এটাকে বলে সুদ। সুদ দেয়া বা নেয়া হারাম। আপনি টাকা দিয়ে টাকা কিনছেন। আরো অতিরিক্ত টাকা দিচ্ছেন, এটা হারাম।
পাপ হবে এটা সরাসরি বলা যায়না, আবার পাপ হবেনা এটাও বলা যায়না। পবিত্র কোরয়ানে বলা হয়েছে " আল্লাহ তা আলা অপচয়কারীকে পছন্দ করেন না"। এ থেকে বুঝা যায় নতুন নোট নিতে গিয়ে বেশি টাকা দেওয়া আল্লাহ পছন্দ করেন না। সুতরাং এটা না করাই ভালো।
হ্যাঁ, এতে পাপ হবে৷ কেননা এক দেশীয় মুদ্রার পরস্পর লেনদেনের ক্ষেত্রে কমবেশি করা নাজায়েয এবং সুদের অন্তর্ভুক্ত। সুতরাং পুরাতন টাকা দিয়ে নতুন টাকা কমবেশি করে আদানপ্রদান করা নাজায়েয। -বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআসিরা ১/১৬৪-১৬৬; ফিকহুন নাওয়াযিল ৩/২২; আততাযাখখুমুন নকদী ফিলফিকহিল ইসলামী ৭৩; মাজাল্লাহ মাজমাউল ফিকহিল ইসলামী ৩/১৯৬৫
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy