ব্রণ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থেকে বলুন?
2 Answers
আমার আগে অনেক ব্রন ছিল, আপনি যেহেতু বাস্তব অভিজ্ঞতা থেকে উত্তর চাচ্ছেন তাই আমার উপায়টিই বলি। আমি The Body Shop কোম্পানির Tea Tree Face Cleansing Wash ব্যবহার করি। এটি প্রতিদিন গোসলের আগে মুখে ম্যাসাজ করে মুখ ধুয়ে নিলে এক সপ্তাহের ভেতরে মুখ ফ্রেশ হয়ে যায়। আমার নিজের মুখই এখন ফ্রেশ। তবে ব্রন স্বমূলে ঠিক না হওয়ার আগ পর্যন্ত এটা লাগাতে হবে, ব্রনের জীবাণু ছড়িয়ে থাকলে ব্যবহার বন্ধ করলে আবার হবে। তাই নখ দিয়ে ব্রন চাপবেন না এবং প্রতিদিন ১০-১২ গ্লাস পানি পান করবেন।
আমার অভিজ্ঞতা থেকে বলছি।ব্রনের কোন ট্রিটমেন্ট নাই।এটা সাধারনত teenage মোটামুটি সবারই হয়।আবার teenage শেষে সেরে যায়।।।কিন্তু অনেক সময় আমাদের মন মানে না।মনে হয় এটা ওটা ব্যবহার করলে ব্রন সেরে যাবে।কিন্তু তাতে হয়তো সাময়িকভাবে কমে যায় কিন্তু সেরে যায় না।আমার ব্রন সারানোর জন্য কি কি না ট্রাই করছি। কিন্তু ফালাফল উল্টো আমার ব্রন বেড়ে গেছে আর মুখে গর্ত গর্ত হয়ে গেছে।আমিও অনেকের হেল্প চাইছি, ডাক্তার দেখিয়েছি। কিন্তু তাদের কথা মত এটা সেটা ব্যবহার করে আমার ক্ষতি ছাড়া কখনোই ভাল হয়নি।।আপনার হয়তো আমার কথা ভাল লাগবে না,বিশ্বাসও করবেন না। কিন্তু বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার।তবে একটা অনুরোধ আমার কথার অবাধ্য হয়ে হয়তো অনেক কিছুই ব্যবহার করবেন।কিন্তু ভুলেও কখনো ক্যামিকেল জাতীয় ঔষধ মুখে ব্যবহার করবেন না।।অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আমি তার প্রমান।।।।এখন আমার মুখে ব্রন নেই তবে আজেবাজে জিনিস ব্যবহার করে মুখের যে ক্ষতি করেছি তার ফলাফল এখনো আমার মুখে বিদ্যমান।তবে ব্রন আর নেই।।।।যখন অনেক টাকা খরচ করেও, অনেক কিছু ব্যবহার করেও কোন ফলপেলাম না তখন বিরক্ত হয়ে সব ব্যবহার বন্ধ করে দিলাম।।আর সুফল ও পেয়ে গেলাম।।আমার বয়স এখন ২২। হয়তো টিন এইজ শেষ তাই ব্রনও শেষ।নয়তো কোন আজেবাজে জিনিস ব্যবহার করিনি বিধায় আমার ব্রন সেরে গেছে।সব শেষে একটাই কথা। ব্রনের একমাত্র ট্রিটমেন্ট হলো ” ধৈর্য্য"।। ধৈর্য্য ধরুন অটোমেটিক্যালি সেরে যাবে।।।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy