1 Answers
সাধারণ বা ক্লাসিক্যাল ডেঙ্গুর কোনো ধরনের চিকিৎসা ছাড়াই ৭ দিনের মধ্যে সাধারণত ভালো হয়ে যায়।
ডেঙ্গু জ্বরের চিকিৎসা মূলত শরীরের পানির সমতা রক্ষা করা এবং বিশ্রাম।
জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ধরনের ঘঝঅওউ ব্যবহার করা যাবে না।
শরীর স্পঞ্জ করা যেতে পারে।
বিশ্রাম এবং সেই সাথে প্রচুর পানি, খাবার স্যালাইন, ডাবের পানি এবং পছন্দসই তাজা ফলের রস খেতে হবে
সেই সাথে ডেঙ্গু জ্বরের সতর্কতামূলক লক্ষণগুলো লক্ষ রাখতে হবে।
এর যেকোনো একটি লক্ষণও যদি প্রকাশ পায় তাহলে যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে অন্যথায় মৃত্যুঝুঁকি বেড়ে যাবে।
2712 views
Answered