মাঝে মধ্যেই আমাদের বোবা-তে ধরে। কিন্তু কেন এমন হয়? 
2706 views

1 Answers

যতই বোবায় ধরুক না কেন কিছু নিয়ম মেনে চললে এই বিদঘুটে অবস্থা থেকে রেহাই পেতে পারেন। যা কিছু করনীয়- সঠিক সময় খাবার গ্রহণ : ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা পূর্বে খাবার গ্রহণ করতে হবে আপনাকে। এ নিয়ম ব্যাহত হলে শারীরবৃত্তীয় সমস্যা হতে পারে যার বিরূপ প্রভাব পড়বে মনের ওপর। এর ফলে স্লিপ প্যারালাইসিস বা বোবা-য় ধরা-এ আক্রান্ত হতে পারেন আপনি। ঘুমের অনিয়ম পরিহার : ঘুমের অনিয়ম হলে কিংবা নিয়মিত ঘুমানোর অভ্যাস না থাকলে স্লিপ প্যারালাইসিস-র সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই, অনিদ্রা পরিহার করতে হবে। চিত কিংবা উপুড় হয়ে না শুয়ে কাত হয়ে শোওয়া উত্তম। মানসিক চাপ বর্জন : মানসিক চাপজনিত কারণে এই সমস্যা হতে পারে। তাই, অবশ্যই দুশ্চিন্তা পরিহার করতে হবে। এর ফলে, শুধু স্লিপ প্যারালাইসিস নয় আরো অনেক জটিল সমস্যা থেকে রেহাই পাবেন আপনি। স্লিপিং পিল পরিহার : স্লিপিং পিল বা ঘুমের ওষুধ বোবায় ধরা’র অন্যতম কারণ। তাই স্লিপিং পিল পরিহার করতে হবে। আর ঘন-ঘন বোবায় ধরা’য় আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না যেন। (বিস্ময় থেকে সংগ্রহ)

2706 views

Related Questions