আমি নামাজ পড়ি আমার কোন সন্তান নেই।আর আমার স্বামী ততটা পছন্দ নয় আমার। আমি বিভিন্ন টেনশনের কারণে সারাক্ষন মনমরা হয়ে থাকি। কিছু কাউকে বলতে পারছি না। এবং মনে মনে ভাবছি সব ছেড়ে ঈদের পর বাপের বাড়িতে চলে যাব। এখন আমাকে কোন ভাবে হেল্প করেন। আল্লাহ কাছে আমি কিভাবে সাহায্য চাইবো ?
2755 views

2 Answers

আপনি দেখছি খুব বড় একটা সমস্যাই ভুগছেন । প্রথমেই বলি আপনি যে সমস্যা নিয়ে টেনশন করছেন তা ঝেড়ে ফেলুন। আর যাকে নিয়ে সমস্যা তাঁকে আপনার মনের কথাগুলো খুলে বলেন । তাতে ও কাজ না হলে আপনার পরিবারের সদস্যদের কাছে সমস্যা গুলো তুলে ধরুন। একা কখনও সিদ্ধান্ত নিতে যাবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন আর বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফুঁ দিয়ে নিশ্চিন্ত থাকুন। ইনশাআল্লাহ আপনি সঠিক সমাধান পাবেন।

2755 views

আবদুল্লাহ ইবন আব্বাস (রা.) থেকে সহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় বলতেন :

«لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَلِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ العَرْشِ العَظِيمِ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ رَبُّ العَرْشِ الكَرِيمِ»


উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহুল আলীমুল হালীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়ারাব্বুল আরদি ওয়ারাব্বুল আরশিল কারীম।

অর্থ : আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই; যিনি সর্বজ্ঞ, সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই; যিনি মহান আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোনো সত্য আরাধ্য নেই; যিনি আকাশমণ্ডলি, পৃথিবী ও সম্মানিত ‘আরশের অধিপতি। (সহিহ বুখারি : ৭৪২৬)।

প্রিয় বোন, লক্ষ্য করলে দেখবেন, এই দোয়াতে আল্লাহর একত্ববাদের ঘোষণা, অংশীদারিত্বের অস্বীকৃতি ও নিজের যাবতীয় ভুলের স্বীকারোক্তি রয়েছে। অতএব নিজের দোয়া কবুলের জন্য এ তিন বৈশিষ্ট্য রক্ষা করে চাইলে অবশ্যই আপনার যে কোনো টেনশন-পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।

2755 views

Related Questions