1 Answers

প্রথমেই বিবাহের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া যথাসম্ভব সার্বক্ষণিক এস্তেগফার করুন। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত। (তিরমিযীঃ ২১৩৯) তাই পরহেযগার স্ত্রী/স্বামী পাওয়ার জন্য দোয়া করতে হবে, আপনি যাকে পছন্দ করেন, যদি সে পরহেযগার হয়, তাহলে হতে পারে আল্লাহ তাকে আপনার জন্য মিলিয়ে দিবে। বেশি বেশি এস্তেগফার করতে হবে এবং দান সদকা করতে হবে। দোয়াটি এইঃ ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻨَﺎ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ অর্থঃ হে আমার প্রভু! স্ত্রী ও সন্তাদের দ্বারা আমার চোখ শীতল কর। আমাকে পরহেজগারদের আদর্শ কর। (সূরা ফোরকানঃ ৭৪) জনাব! বিয়ের জন্যে ছেলে পক্ষ থেকেই আগ বাড়িয়ে প্রস্তাব পাঠাতে হবে। তাই মেয়ে পক্ষের আসায় বসে থাকবেন না। এছাড়া বাংলায় দোয়া করতে পারেন যে, ঐ মানুষটা যদি আমার দুনিয়া ও আখেরাতের জন্যে কল্যাণকর হয়, তাহলে আমাকে পাইয়ে দিও। আর যদি তার মধ্যে কল্যাণ না থাকে, তাহলে আমাকে এমন ব্যক্তি মিলায়ে দাও, যার মধ্যে তুমি আমার জন্যে দুনিয়া ও আখেরাতে কল্যাণ রেখেছ।

2739 views Answered

Related Questions

Next steps