চুমু জায়েজ কিনা?

স্রীর পায়ে চুমু খাওয়া বা মুখ লাগানো কি জায়েজ আছে? 
4785 views

3 Answers

চুমু খাওয়া বা কদমবূসী করা ইসলামী রীতি নয়। একদা আনাস (রাঃ) রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আমাদের কেউ যখন তার বন্ধুর সাথে সাক্ষাৎ করবে, তখন সে কি তার জন্য মাথা ঝুঁকাবে? তিনি বললেন, না। আনাস (রাঃ) বললেন, তবে কি তাকে জড়িয়ে ধরবে বা কোলাকুলি করবে বা চুমু খাবে? তিনি বললেন, না। বরং তার সাথে মুছাফাহা করবে’ (তিরমিযী হা/২৭২৮, ইবনু মাজাহ হা/৩৭০২, মিশকাত হা/৪৬৮০; ছহীহাহ হা/১৬০)। অতএব সাক্ষাৎকালে মুছাফাহা করাই সুন্নাত। 

এখানে হাতে চুমু দেওয়ার মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে যে, আবদুল ক্বায়েস গোত্রের প্রতিনিধি দল মদীনায় আগমন করে রাসূল (ছাঃ)-এর হাতে চুম্বন করেন (আবুদাউদ হা/৫২২৫; মিশকাত হা/৪৬৮৮), সেটি ইসলামী রীতি হিসাবে ছিল না। কারণ তারা নওমুসলিম হিসাবে প্রথম মদীনায় এসেছিলেন এবং তাদের পূর্ব রীতি হিসাবে এটা করেছিলেন। অতএব সুন্নাত মনে করে মায়ের হাতে চুমু খাওয়া যাবে না।


4785 views Answered

আপনি জানতে চেয়েছেন স্ত্রীর পায়ে চুমু দেয়া বা মুখ লাগানো যাবে কিনা। হ্যাঁ  একমাত্র স্ত্রীর যে কোন স্থানে আপনি চুমু দিতে পারবেন এবং মুখ লাগাতে পারবেন, এটা সম্পূর্ণ জায়েজ। কোরআনে আল্লাহ তাআলা বলেন: তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেতস্বরূপ সুতরাং তোমরা তোমাদের চাষাবাদ ক্ষেত্রে আসো যেভাবে খুশি সেভাবে।

4785 views Answered

আপনি প্রথমে এই আয়াতটিতে খেয়াল করুন৷ - স্বামী-স্ত্রীর সম্পর্ক কতটা গাঢ় তার প্রমাণ কুরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন-‘তারা তোমাদের পোশাকস্বরূপ এবং তোমরাও তাদের পোশাকস্বরূপ।’ (সুরা বাকারা : আয়াত ১৮৭) এই আয়াতের আলোকে বলতে গেলে আপনি নিজ স্ত্রীকে সবধরনের আদর করতে পারবেন৷ (কিন্তু নিষিদ্ধ বিষয়গুলো ব্যাথিত,) নিষিদ্ধ বিষয় বলতে, স্ত্রীর পায়ুপথে সঙ্গম করা থেকে সরাসরি ইসলামে নিষেধ, অনুরূপ লজ্জাস্থানে মুখ লাগানো এটাও নিকৃষ্ট কাজ বলেছে ইসলাম৷ সুতরাং আপনি আপনার স্ত্রীর পায়ে চুমু দিতে পারবেন৷                  

4785 views Answered

Related Questions

Next steps