মেয়েটি বিবাহিত, তার জন্য অপেক্ষা করা কি ঠিক হবে?
আমার বয়স 23 বছর, আমি 2015 সাল থেকে সহিহ আকিদায় চলার চেষ্টা করছি,আলহামদুলিল্লাহ।বর্তমানে আমি একটি সমস্যার ভেতর আছি, আমি একজন নারীর প্রতি আসক্ত হয়ে পরেছি, সে বিবাহিত এবং আমার সমবয়সী, 5-6 বছর আগে তার বিয়ে হয়, 4 বছর বয়সী একটি ছেলে আছে, তার স্বামীকে আমি কাছ থেকে চিনি, অতিমাত্রায় নেশা করার কারনে, তাকে বিয়ে দেওয়া হয়েছিলো, তার বয়স, 40 এর কোঠায়। বর্তমানে তার শারিরীক সম্পর্কের কোন ক্ষমতাই নেই। এই নারীর সাথে আমার কথা হয় ইন্টারনেট এর মাধ্যমে, এবং ধীরে ধীরে আমি আসক্ত হয়ে পরেছি, এখন আমি তার সাথে কথা বলার পর খুবই হতাশায় থাকি, অবৈধ কাজ করছি বলে, আবার তার সাথে, কথা না বলে থাকতেও পারি না, সে, ঐ সংসার থেকে চলে আসবে বলেছে, আর আমি তাকে গ্রহন করতেও রাজি, এমতাঅবস্থায় আমার কি, তার জন্য অপেক্ষা করা বৈধ হবে? ? আর এখন আমার কি করা উচিৎ পরামর্শ দিবেন দয়া করে।
2 Answers
আপনি যে মেয়েটি জন্য অপেক্ষা করতে যাচ্ছেন তার কিনতু স্বামী আছে তাহলে কিভাবে আপনি ও মেয়োটি জন্য বসে থাকবেন ওই মেয়েটি কে ভুলে যান আর যে অবৈধ কাজ করেছে তার জন্য ক্ষমা চেয়ে নিবেন যদি মেয়েটি স্বামী না থাকতো তাহলে আপনি তাকে গ্রহণ করতে পাতেন আর মেয়েটি স্বামী যদি মেয়েটি নিয়ে সংসার না করে তাহলে মেয়েটি কে আপনি গ্রহণ করতে পারেন এই ব্যাপারে আপনার পরিবার ও মেয়েটি পরিবার কে জানাতে হবে তারা কি বলে আর কিছু দিন মোবাইল চালাবি বন্ধ করে রাখুন আসক্তি থেকে মুক্তি পেতে
দেখুন অবৈধ এবং অনৈতিক কাজে কোনো কল্যাণ নেই, আর বিবাহ করা ছাড়া কোনো মেয়ের সাথে কোনো রকমের সমপর্ক বা কথা দেখা করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। ইসলাম ধর্ম অনুযায়ী অন্যের স্ত্রী থাকা অবস্থায় থাকে বিয়ে করা হারাম। এবং আপনি যদি অবৈধ ভাবে মেয়েটি কে বিয়ে করেন তাহলে উক্ত মেয়ের সন্তানটি অসহায় হয়ে যাবে এবং মেয়ের স্বামী একা হয়ে যাবে তাদের সংসার ভেঙ্গে যাবে। আর আপনার এরকম কাজ সমাজ এবং ধর্ম কোনো জায়গায় সমর্থন করবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy