বাসা কীভাবে মাকড়োসা মুক্ত রাখবো?
আমি বারবার আমার রুম পরিস্কার করি। কিন্তু তার পরেও বারবার মাকড়সার জাল ঘরের বিভিন্ন আনাচে কানাচে পরিলক্ষিত হয়। আবার বিভিন্ন জায়গায় বড় বড় মাকড়সা চোখে পরে।এখন আমি কীভাবে ঘরকে মাকড়সা ও মাকড়সার জাল মুক্ত রাখবো?
2706 views
1 Answers
আপনি নিচের উপায়গুলো অবলম্বন করুন:
♤ঘরকে মাকড়সা মুক্ত রাখতে হলে ঘর পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতি ১৫ দিন পর পর ঘরের ঝুল ঝেড়ে ফেলুন,কিচেন ক্যাবিনেট ও সেলফ এর মধ্যে রাখা জিনিষগুলো, গ্যারেজ ও বেজমেন্ট, দরজা-জানালা ও পর্দা পরিষ্কার রাখুন।
♤একটি স্প্রে বোতলে পানি ও সাদা ভিনেগার মিশিয়ে নিয়ে ঘরের কোণায় কোণায় ও ফাঁক ফোঁকরের মধ্যে স্প্রে করুন। প্রতিদিন এই স্প্রে আপনার ঘরে ব্যবহার করলে মাকড়সা আর আসবে না।
♤ ঘরের যে জায়গাতে মাকড়সা দেখা যায় (জানালার সাইডে, ঘরের কোণায় ও বুকসেলফে) সেখানে সাইট্রাস ফল যেমন- কমলা বা লেবুর খোসা ঘষুন।
♤ঘরের মাকড়সা প্রবণ জায়গাগুলোতে মিন্ট টি ব্যাগ রেখে দিলে আপনি দেখবেন খুব দ্রুত সেখান থেকে মাকড়সা চলে যাচ্ছে।
♤ দারুচিনির গন্ধ মাকড়সা বিশেষ অপছন্দ করে। তাই মাকড়সামুক্ত বাড়ি-ঘর চাইলে এমন গন্ধ বাড়িতে ছড়িয়ে দিতে পারেন।
♤ ঘরের কোণায়, দরজার চৌকাঠে, জানালার শার্সিতে এবং ঘরের মাকড়সা প্রবণ স্থানগুলোতে লেবুর রসম স্প্রে করুন।
2706 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy