প্রেগন্যান্ট অবস্থায় সেক্স করা যাবে?

আমার স্ত্রী ৩ মাস হলো প্রেগন্যান্ট । ডাক্তার সহবাস করতে না করছিলো। কিন্তু আজ সহবাস  করেছি। কনডম ব্যবহার করি নি। এখন কি আমার স্ত্রী বা পেটে বাচ্ছার কোন সমস্যা হবে?
2824 views

2 Answers

আপনার চিকিৎসক যদি আপনাকে নিষেধ করে তবে  বিরত থাকা উচিত, আর ভুলক্রমে হয়ে গেলে পুঃ অনতিবিলম্বে আপনার চিকিৎসক এর সাথে দেখা করুন৷ ★সাধারণত যেসব কারণে গর্ভাবস্থায় সহবাস থেকে বিরত থাকতে বলা হয় সেগুলো- যমজ সন্তানঃ গর্ভে যদি একের অধিক সন্তান থাকে তবে গর্ভাবস্থায় সহবাস থেকে বিরত থাকতে বলা হতে পারে। গর্ভপাতঃ যদি আগে গর্ভপাত হয়ে থাকে বা এবার গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে গর্ভাবস্থায় শারীরিক মিলন করতে মানা করা হয়। প্রি-টার্ম বার্থ বা প্রি-টার্ম লেবারঃ যদি আগে প্রি-ম্যাচিউর শিশুর জন্ম দিয়ে থাকেন বা এবারের গর্ভধারণের প্রি-টার্ম লেবারের সম্ভাবনা থাকে তবে সহবাস থেকে বিরত থাকা উচিত। ইনকম্পিটেন্ট সারভিক্সঃ যদি সারভিকাল ইনকম্পিটেন্সি বা ইনকম্পিটেন্ট সারভিক্স থাকে সেক্ষেত্রে সহবাস করা উচিত নয়। ইনকম্পিটেন্ট সারভিক্স বলতে বোঝায় যখন জরায়ু মুখ স্বাভাবিক সময়ের অনেক আগেই খুলে যায়। প্লাসেন্টা প্রিভিয়াঃ যদি প্লাসেন্টা জরায়ুর নিচের দিকে অবস্থান করে এবং জরায়ু মুখ আংশিক কিংবা সম্পুর্নরূপে ঢেকে ফেলে তাহলে সহবাসের ফলে রক্তপাত এবং প্রাক প্রসব বেদনা শুরু হয়ে যেতে পারে। গোপনাঙ্গ-সংক্রামন ব্যাধিঃ আপনার কিংবা আপনার স্বামীর কোন প্রকার গোপনাঙ্গ-সংক্রামন ব্যাধি থাকলে গর্ভকালীন শাররীক মিলন থেকে বিরত থাকতে হবে। এছারাও যদি শারীরিক মিলনের সময় আপনি অস্বাভাবিক কিছু দেখেন যেমন- ব্যাথা বা যোনীপথে তরল নির্গত হওয়া, তবে তা অবশ্যয় ডাক্তারকে জানান। এ ক্ষেত্রে লজ্জা পাওয়া উচিত নয়। যদি আপনার চিকিৎসক আপানাকে গর্ভকালীন সহবাস করা থেকে বিরত থাকতে বলে তাহলে খুজে বের করুন তিনি কি বলতে চেয়েছে? ডাক্তার কি শাররীক মিলন থেকে বিরত থাকতে বলেছে নাকি গোপনাঙ্গে উত্তেজনা/তৃপ্তি থেকে বিরত থাকতে বলেছে? আর যদি ডাক্তার বারন করে তাহলে অবশ্যই জেনে নিবেন - কত সময়ের জন্য বারন করেছেন? উদাহরন স্বরূপঃ অনেক নারীর গর্ভধারনের প্রাথমিক ধাপে (প্রথম তিনমাস সময়ে) যদি অল্প পরিমান রক্তক্ষরন হয় তাহলে ডাক্তার বলেন শেষ বার রক্তক্ষরনের পর কমপক্ষে এক সপ্তাহ সময়কাল মিলন/অন্যকোন ভাবে সহবাস তৃপ্তি থেকে বিরত থাকতে।

2824 views Answered

৩ মাস প্রেগন্যান্সি নারীর সাথে সহবাস করলে বাচ্চার তেমন সমস্যা হবে না তবে যদি ডাক্তার সহবাস  করতে মানা করে তাহলে সহবাস না করাই উত্তম। যেহেতু সহবাস করেছেন তাহলে বাচ্চার কোন সমস্যা হলো কিনা দুশ্চিন্তা এড়াতে আলট্রাসনোগ্রাফি করুন। পরবর্তীতে সহবাস করা যাবে কি না তা ডাক্তারের পরামর্শ নিবেন। তবে প্রথম ৩ মাস সহবাস না করাই ভালো কেনো না এতে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে।  তাই গাইনি ডাক্তারে নিয়ম অনুযায়ী চলুন। 

2824 views Answered

Related Questions

Next steps