কানের মধ্যে ফরৎ ফরৎ,আম্মু বলে কানের পোকা?
1 Answers
আপনার কানে ইনফেকশন থেকে এইসমস্যাটি হতে পারে। আপনি চিকিৎসক এর পরামর্শ ব্যতীত কোনোপ্রকার ড্রপ কিংবা মলম লাগাবেন না,এতে ক্ষতি হতে পারে।আপনি চিকিৎসক এর পরামর্শ নিয়ে অ্যান্টি হিসটামিন ট্যাবলেট এবং স্টেরয়েড কানের ড্রপ ব্যবহার করুন।যদি ফাঙ্গাস সংক্রমণ থেকে এটি হয়ে থাকে তাহলে চিকিৎসক আপনাকে অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিবেন।প্রাথমিকভাবে আপনি গরম শেক দিন।দু চামচ অলিভ অয়েলের সঙ্গে কয়েকটি রসুনের কোয়া মিলিয়ে তেলটিকে কিছুক্ষণ গরম করুন। তারপর ঠান্ডা করে কয়েক ফোটা অলিভ অয়েল কানে দিন। ভালো ফল পাবেন। সাধারণত সাধারণত কানের ভিতরে পর্দা সাদা চকচকে থাকে। যখনই কোনো সংক্রমণ হয়, পর্দা লাল হয়ে যায়। তারপর অনেক সময় পর্দায় ছিদ্র পাওয়া যায়।আর একারনে অনেকসময় কানে এমন সমস্যা হতে পারে।এছাড়া অতিরিক্ত পরিমাণে খৈল এর উপস্হিতি কর্ণকুহর আটকে দিয়ে কানের পর্দার উপর চাপ সৃষ্টি করতে পারে এবং এমন সমস্যা হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy