সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী?
1 Answers
কোনো মানুষের কখনোই সকল ইচ্ছা বা সকল সাধ পূর্ণ হয় না, এটা প্রকৃতিপ্রদত্ত সহজাত নিয়ম ন্যায়। কারণ মানুষ যত পায় তত চায় স্বভাবের প্রাণী, সকল ইচ্ছা পূরণ কখনোই সম্ভব না। মানুষের পৃথিবীতে প্রধান চাহিদা খাদ্য ও বাসসংস্থানের। স্বাভাবিকভাবে এ দুটির নিশ্চয়তা থাকলে আর কোনো চাহিদা আসা উচিৎ নয়। কিন্তু বর্তমান যুগে এর পাশাপাশি নানাবিধ চাহিদার উদ্রেক হয়েছে। আপনার যথেষ্ট টাকা আছে তাহলে আপনার ইচ্ছা হবে সন্তানেরা পড়ালেখায় ভালো করুক। সন্তান পড়ালেখাউ ভালো করলে ইচ্ছা হবে ভালো চাকরি পাক। তারা ভালো চাকরি পেলে ইচ্ছা হবে আপনাকে বেশি ভালোবাসুক। এরকম অসংখ্য সাধ একের পর এক আসতেই থাকে। তবে যদি কারো আসলেই ইচ্ছা পূরণ হয়ে যায় তার জীবন অসুখীই বটে। আমরা সকাল থেকে রাত কঠোর পরিশ্রম করছি শুধু লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে। যখন লক্ষ্যই শেষ তখন তো আর জীবনের উদ্দেশ্য থাকবে না। তাই জীবন উদ্দেশ্যবিহীন অসুখীই হয়ে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy