যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে?
2 Answers
»»যে দুধ বিক্রি করে সে মানুষে দুয়ারে ঘোরে অর্থাৎ দুধ বিক্রেতা মানুষের বাড়িতে গিয়ে দুধ দিয়ে আসে । যার কারণে একথা বলা হয়েছে । আর যে মদ বিক্রি করে তার দুয়ারে মানুষ ঘোরে । অর্থাৎ মদ বিক্রেতা কারোও বাড়িতে গিয়ে মদ বিক্রি করে না । মানুষ তার বাড়িতে অর্থাৎ দুয়ারে গিয়ে মদ আনে । যার কারণে এই কথা বলা হয়ে । নিশ্চয় বুঝতে পেরেছেন ।
এই কথাটির শাব্দিক অর্থ প্রথম উত্তরে আছে। কিন্তু এর পেছনে একটা রূপকার্থ রয়েছে যা আমি বর্ণনা করছি। মূলত দুধ হচ্ছে একটি পুষ্টিকর পানীয়। দুধকে বলা হয় আদর্শ পানীয়, যাতে সকল পুষ্টিদ্রব্য বিদ্যমান। অপরদিকে মদ একটি চরম ক্ষতিকর পানীয়। মদ পানে মানুষের লিভার নষ্ট হয়ে যায় এবং মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে পতিত হয়। যে দুধ বিক্রি করে সে প্রকৃতপক্ষে মানুষের খাদ্য চাহিদার সবচেয়ে বড় অংশটি পূর্ণ করে। এটি একটি অবশ্যই মহান পেশা। কিন্তু তারপরও তাকে ঘরে ঘরে ঘুরে পরিশ্রম করে বিক্রি করতে হয় এবং পরিবর্তেও সামান্য অর্থ পায়। অপরক্ষেত্রে মদবিক্রেতা প্রতিনিয়ত সমাজের চরম ক্ষতি করে চলছে। তার ব্যবসায়িক সুবিধার কারণে প্রতি বছর অসংখ্য মানুষের মৃত্যু হয়। তারপরও সে বড় জাঁকজমকের দোকানে আরামে বসে মদ বিক্রি করে আর প্রচুর অর্থ উপার্জন করে। এই কথাটির অর্থই ভালো কখনোই সমাজে মূল্য পায় না। খারাপ জিনিসই সমাজে মূল্য পায়, স্বস্তি পায় এবং সর্বোপরি অর্থ পায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy