বাবা মাকে গ্রামে ছেড়ে ঢাকা এসেছি এই প্রথম চাকরি করতে?
1 Answers
ভাই আমিও বাবা-মায়ের অনেক আদরের সন্তান। এখন প্রবাসে আমি। এখানে আসার জন্য মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলাম না। তবুও কি থেকে কি হয়ে গেলো। প্রাণটা যেন বাহির হয়ে যাচ্ছিলো আসার সময়। তবুও নিয়তি - এখন মোটামুটি সবকিছু মানিয়ে নিতে শিখেছি। এখানে অনেক কিছু পেলাম তা না, তবে যা পেলাম তাও কম না৷জিবনকে বুঝতে শিখেছি অনেক কাছ থেকে। কেটে খাওয়া মানুষদের কষ্ট বুঝেছি৷ এখানে আমার গল্প উদ্দেশ্য নয়, তবুও বললাম এটা যে, আমার ত্যাগ তো কিছু না। চাইলে অন্যকিছুও করা যেত৷ তবে আপনার ত্যাগ আপনার মূল্যবান ভবিষ্যত ক্যারিয়ার এর জন্য অনেক প্রয়োজন। (জীবন কোন ফুলের বিছানা নয়) আপনিও একদিন বাবা হবেন, সুতরাং আপনাকেও সংগ্রাম করতে হবে। মনোবল শক্ত করুন, ধৈর্য্য দরুন। মেসে ভাল ব্যাবহার করে সবার মন জয় করুন। সবার ছোট-বড় ভাই হয়ে থাকুন। ভাল লেগে যাবে। মাসে -দুমাসে বাড়ী গিয়ে মায়ের মুখখানা দেখে আসুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy