4 Answers

ভালো মানুষ মানেই সৎ কাজ।  আচ্ছা আপনিই বলুন তো এখন কি প্রকৃত ভালো মানুষ খুঁজে পাওয়া সম্ভব?  হয়তো সম্ভব!  তবে সমস্যা হলো আপনি যত ভালো হবেন আপনার বিপদ তত বেশি হবে। আমার কথায় প্রশ্ন উঠে আসছে যে- কিভাবে ? হ্যা ভাই এটাই বাস্তব কথা যে মানুষের ভালো মানুষ নিজেও বুঝে না। একজন ভালো/সৎ মানুষ যদি তাকে ভালো রাস্তা দেখাতে যায় তখন সে তাকে তার শত্রু ভাবে।  যার ফলে ভালো মানুষের বিপদ বৃদ্ধি পায়। 


মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর কথায় আসলে আমরা একটা বাস্তব প্রমাণ দেখতে পাই। আপনি যদি ইসলাম নিয়ে ঘাটেন তবে দেখবেন তিনি সৎ বলে তাকে মারতে চাইছিল ইসলামের শত্রুরা। 


এখন আপনিই বলুন যে সৎ তার বিপদ বেশি না কম? অবশ্যই বেশি৷ তবে উল্লেখ্য যে, সৎ হলে তার সাথে সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকে। ফলে তার বিপদের সম্ভাবনা থাকে না।  উদাহরণ, আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ)। 


বর্তমানে যা,অবস্থা আমাদের দেশে তাতে করে সৎ মানুষ বা ভালো মানুষের বিপদ সব থেকে বেশি৷ ঘুষ,সুদ,মাদকদ্রব্য সেবন,নারী পাচার, শিশু পাচার ইত্যাদির মতো কাজের সাথে যুক্ত। পুলিশ থাকলেও তা না থাকরই মতো৷ আপনি যদি দেখেন ভালো ভাবে তবে দেখবেন, এখন যারা ভালো নেতা তাদের প্রাধান্য দেওয়া হয় না। ঘুষ না খাইলে দাম নাই। অনেক সময় অনেকে ভয় দেখিয়ে তাকে ঘুষ খাওয়ায়৷ 


বুঝতেই পারছেন ভালো মানুষের বিপদের সম্ভাবনা কতটুকু।  তবে মনে রাখবেন ভালো মানুষ যা করতে পারে খারাপ মানুষ তা পারে না। যেমন - ভালো মানুষ চাইলেই কিন্তু জন সাধারণের মন জয় করতে নিতে পারে তার ভালোবাসা ও সততা থেকে। খারাপ মানুষের  তো সততাই নাই সে আবার কিভাবে মন জয় করবে?

2941 views Answered

কথাটা অনেকাংশই সত্য। তবে বিপদ শুধুমাত্র ইহলৌকিক জীবনেই আসে যা ভালো মানুষদের বিন্দুমাত্র ঝামেলায় ফেলতে পারে না, ভালো মানুষ বরাবরই আল্লাহ বা সৃষ্টিকর্তা বা প্রকৃতি কর্তৃক পুরষ্কৃত হয়ে যায়।  আসলে সমাজে ভালো মানুষের সংখ্যা অতি নগণ্য। বেশিরভাগই খারাপ এবং স্বার্থসিদ্ধির জন্য যা খুশি করতে পারে। যখন একজন তাদের প্রথার বিরুদ্ধে ভালো কিছু করতে যাবে স্বভাবতই তার বিরুদ্ধে বড় সংখ্যক জনগোষ্ঠী লেগে যাবে কীভাবে তাকে থামানো যায়, কীভাবে তার ক্ষতি করা যায়।  আরেকভাবে আল্লাহ বা সৃষ্টিকর্তা বা প্রকৃতি সবসময়ই আমাদের পরীক্ষা নিতে থাকে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষমতা থাকে তাদেরই পরীক্ষা বেশি আসে, যাদের নেই তারা তো একটি পরীক্ষা নিয়েই সারা জীবন। এ কারণে যারা সৎ পথে চলে তাদের পরীক্ষার সম্মুখীন বেশিই হতে হয়।  আর ইহলৌকিক জীবনে কখনো কেউ কারো কর্মফল পায় না, সবই পরীক্ষা। তাই বিপদগুলো ভালো মানুষদের আসে বেশি কথাটা বলতে গেলে সত্যই।     

2941 views Answered

হুম । কথাটা অনেকাংশেই সঠিক । ভালো মানুষেরা সবসময়ই অন্যের ভালো চায় । এতে কোনো কোনো মানুষ তাকে শত্রু ভাবে । আর আল্লাহ ভালো মানুষদের পরীক্ষা করেন বিপদ দিয়ে । আর ভালো মানুষেরা সঠিক কাজ করতে গেলে সমাজের উচুঁ শ্রেণীর কিছু লোকের বাঁধে । কেননা এতে তাদের দোষটা ফুটে উঠতে পারে ।

2941 views Answered

কথাটা আসলেই সত্যি। কারন ভালো মানুষকেই আল্লাহ বেশি পরীক্ষা করে। আর অসৎ মানুষ পার্থীব জীবনেে সাধারণত জয় লাভ করে।কিন্তু সেই জয় ও চিরস্থায়ী নয়।

2941 views Answered

Related Questions

Next steps