3 Answers

যখনই কোন বিপদ দেখা দিত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআ পড়তেনঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ ‏

হে আল্লাহ! আমি দুশ্চিন্তা, পেরেশানী, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের আধিপত্য থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৬৩৬৩)


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানীর সময় এই দুআ পড়তেনঃ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَلِيُّ الْحَلِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

(সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩৫)




চিন্তা থেকে হেফাজতের দু'আ

حَسْبِيَ اللهُ لا إله إلا هو عَليه تَوَكّلْتُ وهو رَبُّ الْعَرشِ العَظِيْمِ

হাসবিয়্যাল্লা-হু লা-ইলাহা ইল্লা-হুওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুওয়া রাব্বুল আরশিল আযীম।

আল্লাহ্ই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোন মা’বুদ নেই, তাঁর প্রতি ভরসা করেছি, তিনি মহান আরশের অধিপতি।  (আবু দাঊদ)

( সংগৃহীত)
2990 views Answered

দুঃখ কষ্ট বিপদ মসিবদ টেনশনে থেকে মুক্তি দোয়া  উচ্চারণ :আল্লাহুমা ইন্নী আউযুবিকা মিনাল বুখলি ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়া আউযুবিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমুর ওয়া আউযুবিকা মিন ফিতনাতি দুনইয়া ও আযাবিল কাবরি।  বিপদ থেকে মুক্তি দোয়া  উচ্চারণ লা ইলা হা ইল্লা  আন্তা সুবহা নাকা ইন্নী কুনতু মিনাজ জোয়া লিমীন।

2990 views Answered

এই পৃথিবীর সকল রোগ ও দুশ্চিন্তা মুক্তির অন্যতম দুটি উপায় হচ্ছে নামাজ ও কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। আপনি যত দুশ্চিন্তা কিংবা বিপদের ভিতর থাকেন না কেন আল্লাহ ছাড়া কেউ সেখান থেকে রক্ষা করবেন না যত বিপদই হোক আপনি আল্লাহর উপর আস্থা হারাবেন না ধৈর্য রাখুন মন দিয়ে প্রার্থনা করুন এবং শুধু শুধু টেনশন না করে কিভাবে এই টেনশন দূর করা যায় সেটা নিয়ে একটু স্থির হয়ে ভাবুন মস্তিষ্ক কে কর্মক্ষম রাখুন তাহলে আজেবাজে চিন্তা আসবে না

2990 views Answered

Related Questions

Next steps