সর্বহারা কবিতা?

কাজী নজরুল ইসলাম এর সর্বহারা কবিতাটি লিখে দিন এবং .txt ফরমেটে দিন !
2475 views

1 Answers

   সর্বহারা কাজী নজরুল ইসলাম ব্যথার সাতার-পানি-ঘেরা    চোরাবালির চর,    ওরে পাগল! কে বেঁধেছিস    সেই চরে তোর ঘর?    শূন্যে তড়িৎ দেয় ইশারা,    হাট তুলে দে সর্বহারা,    মেঘ-জননীর অশ্রুধারা    ঝ’রছে মাথার’ পর,    দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি    দুলিয়ে তরু-কর।।    কন্যারা তোর বন্যাধারায়    কাঁদছে উতরোল,    ডাক দিয়েছে তাদের আজি    সাগর-মায়ের কোল।    নায়ের মাঝি! নায়ের মাঝি!    পাল তু’লে তুই দে রে আজি    তুরঙ্গ ঐ তুফান-তাজী    তরঙ্গে খায় দোল।    নায়ের মাঝি! আর কেন ভাই?    মায়ার নোঙর তোল্।    ভাঙন-ভরা ভাঙনে তোর    যায় রে বেলা যায়।    মাঝি রে! দেখ্ কুরঙ্গী তোর    কূলের পানে চায়।    যায় চ’লে ঐ সাথের সাথী    ঘনায় গহন শাঙন-রাতি    মাদুর-ভরা কাঁদন পাতি’    ঘুমুস্ নে আর, হায়!    ঐ কাঁদনের বাঁধন ছেঁড়া    এতই কি রে দায়?    হীরা-মানিক চাসনি ক’ তুই,    চাস্নি ত সাত ক্রোর,    একটি ক্ষুদ্র মৃৎপাত্র-    ভরা অভাব তোর,    চাইলি রে ঘুম শ্রানি–হরা    একটি ছিন্ন মাদুর-ভরা,    একটি প্রদীপ-আলো-করা    একটু-কুটীর-দোর।    আস্ল মৃত্যু আস্ল জরা,    আস্ল সিঁদেল-চোর।    মাঝি রে তোর নাও ভাসিয়ে    মাটির বুকে চল্!    শক্তমাটির ঘায়ে হউক    রক্ত পদতল।    প্রলয়-পথিক চ’ল্বি ফিরি    দ’লবি পাহাড়-কানন-গিরি!    হাঁকছে বাদল, ঘিরি’ ঘিরি’    নাচছে সিন্ধুজল।    চল্ রে জলের যাত্রী এবার    মাটির বুকে চল্ ।।     

2475 views Answered