1 Answers



রোজা


অনুগ্রহের বার্তা লয়ে এলোরে রোজা দোরে,

প্রশান্তির হাওয়া বয় সায়াহ্ন হতে ভোরে।

জান্নাত সুসজ্জিত করা হয় সাওম-লগ্নে,

মুমিনের দিবানিশি কাটে ইবাদতে-মগ্নে।

খরা কিংবা বাদলায় কমে নাকো তাঁর শক্তি,

প্রভুর তরে অবিরাম চলে ক্ষুধার্ত ভক্তি।

শয়তানের আপাদমস্তক শিকলে বন্ধ,

তাই সে আলমে ছড়ায় নাতো বদীর গন্ধ।

বদীতে লেগে মুমিনের সদ্য নেকীর তাপ,

দগ্ধে কৃষ্ণ ছাই হয়ে যায় সমুদয় পাপ। 

তাঁর ওপরে খোদার সকিনা হয় বর্ষণ,

সেতো করতে পারে ঐ মরুতে শস্য কর্ষণ।

কিন্তু তবুও গাফেল রয় বান্দা কতিপয়,

ওদের তকদীরে আজাব আছে অতিশয়।

ওয়াক্ত থাকতে তীরের সদৃশ হও তুমি সোজা,

সালাত কায়েম কর ও রাখ তামাম রোজা।

2679 views Answered

Related Questions

Next steps