জীবদেহে কোষ কাকে বলে?

"জীবের গঠন ও কার্যিক একককে কোষ বলে।"  এই সংজ্ঞা বাদে আরেকটা সংজ্ঞা লাগবে...
2646 views

3 Answers

জীবকোষ হল জীবের ক্ষুদ্রতম জীবিত একক যা স্বনির্ভর ও আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য পর্দা দিয়ে পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট এবং যা সকল জীবের গাঠনিক এবং কার্যকরি একক হিসেবে পরিচিত। 

2646 views Answered

কোষের আদর্শ একটি সংগাঃ "কোষ হল জীবদেহের গঠন ও কাজের একক যা স্বনির্ভর,আত্মপ্রজননশীল এবং বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত থেকে পূর্বতন কোন কোষ থেকে সৃষ্টি হয়ে থাকে।" কোন ভুল হলে ক্ষমা করবেন।ধন্যবাদ। 

2646 views Answered

বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরুপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলে।

2646 views Answered

Next steps