চুল তেল চিটচিটে, করনীয় জানতে চাই। বিস্তারিত...?

আমি ২৬ বৎসর বয়স্ক একজন পুরুষ ছাত্র। গত ৪-৫ বৎসর যাবত আমার মাথার চুল তেল চিটচিটে থাকে, এবং তা থেকে রক্ষার জন্য আমি প্রতিদিন মাথায় শ্যাম্পু ব্যবহার করি। একদিন শ্যাম্পু না দিলেই চুল তেল চিটচিটে হয়ে যায়। আমার মাথার ত্বকে ৭-৮ বৎসর যাবত প্রচণ্ড খুশকি (চামড়া উঠে), বেশ কয়েকবার ভাল ডাক্তার দেখালেও সাময়িক লাভ হয়েছে এবং পরে আবার সমস্যা হয়। এবং ১৭ বৎসর বয়স থেকে চুল পাকে। এখন শ্যাম্পু দেওয়ার পরে চুল একদম রুক্ষ হয়ে যায়। এসবের সমাধান কি?
2634 views

1 Answers

অলিভ অয়েলের সাথে ভিটামিন ই ক্যাপ মিশিয়ে প্রতিদিন রাতে মাথার স্কিনে মাসাজ করুন,এতে আপনি সর্বোচ্চ ফল পাবেন। খুশকি থাকলে nizoral শ্যাম্পু ব্যবহার করতে পারেন,এটি মাথার ত্বকে তেলতেলে ভাবও বেশ দূর করে রুক্ষতা ছাড়াই।ডিমের সাদা অংশ,ভিটামিন ই ক্যাপ,সামান্য মধু ও এলোভেরার জেল একত্রে করে সপ্তাহে চারদিন ব্যবহার করুন।এটি সর্বোত্তম কাজ দেয়।  
2634 views Answered

Related Questions

Next steps