1 Answers

ভেপ বা ইলেক্ট্রিক সিগারেট হারাম। যে সকল নীতির মাধ্যমে সিগারেটকে হারাম করা হয়, তার কিছু নিম্নরুপঃ- (ক) এতে রয়েছে অনর্থক অর্থ অপচয়। আর ইসলামে অপচয় হারাম। (খ) এতে রয়েছে স্বাস্থ্যগত ক্ষতি। আর যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে তা হারাম। (গ) বেশি পরিমাণ পান করলে, তাতে জ্ঞানশূন্যতা আসতে পারে। আর যাতে নেশা, মাদকতা ও জ্ঞানশূন্যতা আসে, ইসলামে তা হারাম। (ঘ) এতে দুর্গন্ধ আছে। এর দুর্গন্ধে অধূমপায়ীরা কষ্ট পায়। সুতরাং তা পবিত্র জিনিস নয়। আর ইসলাম পবিত্র জিনিস খাওয়াকে হালাল এবং অপবিত্র জিনিস খাওয়াকে হারাম ঘোষণা করেছে। ডাক্তার ও বিশেষজ্ঞদের মতে, সাধারণ সিগারেটে যে নিকোটিন থাকে, ইলেক্ট্রিক সিগারেটেও সেই একই নিকোটিন ব্যবহার করা হয়। এবং এই নিকোটিন নেশা উদ্রেককারী পদার্থ। যা স্বাস্থ্যের জন্য ভীষণভাবে ক্ষতিকর।

5761 views Answered

Related Questions

Next steps