আমার বিয়ে হয়েছে 6 বছর। প্রথম বাচ্চা র বয়স 5। দ্বিতীয় বাচ্চার বয়স 1 বছর 4 মাস। দ্বিতীয় বাচ্চা হবার পর আমার স্ত্রী র মাসিক বন্ধ হয়। এখন এক মাস হলো মাসিক হচ্ছে। পরিমাণে অনেক কম ব্লাড যায়। স্ত্রী বয়স 30।  এটা কি ধরণের প্রবলেম হতে পারে।
2622 views

1 Answers

দেখুন,আপনার স্ত্রী যেহেতু ২টি সন্তানের জননী বর্তমানে এবং তার বয়স ৩০ বছর,হতে পারে হরমোন ভারসাম্যহীনতার কারণে পিরিয়ড এর ব্লাড কম আসছে।আবার জরায়ুর আকার কোন কারণে ছোট হয়ে গেলেও এমনভাবে কম রক্ত যেতে পারে।সাধারণত ৩০ বা ৪০ বছর আনুমানিক ৪৫ বা ৫০ বছর বয়স পর্যন্ত মেয়েদের পিরিয়ড হতে পারে। এই বয়সের পর অনেকের পিরিয়ড বন্ধ হয় কিংবা পিরিয়ড হলেও ব্লাড কম আসে।তবে ৪৫-৫৫ বছরের মধ্যে মাসিক বন্ধ হওয়াকে নরমাল ধরা হয়।কাজেই আপনার স্ত্রীর ৩০ বছর বয়সেই এই সমস্যা দেখা দিলে অবশ্যই গাইনির পরামর্শ নিন।আপনি তাকে শাকসবজি বেশি পরিমাণে খেতে বলবেন,চিন্তামুক্ত থাকতে বলবেন।

2622 views

Related Questions