সেক্স করার পর ইমকন-১ খাওয়ানোর পর একবার মাসিক হয়, কিন্তু এ মাসে এখনো হচ্ছে না?

মাসিক হচ্ছে না কেনো বুঝতেছি না। খুব টেনশন হচ্ছে!! আমি গত ১৫ মে স্ত্রীর সাথে সেক্স করি ইমকন -১ টেবলেটি খাওয়াই। তারপর ২২ মে তার মাসিক হয়ে যায়। কিন্তু এ মাসে তার ২২ জুন পার হয়ে গেছে তাও মাসিক হচ্ছে না। আমার খুব টেনশন হচ্ছে। একটু জানাবেন ভাই।
3335 views

2 Answers

যদি এ মাসে সহবাস না করেন তাহলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই। আপনি ২/৩ দিন  অপেক্ষা করুন মাসিক হবে । অনেকসময় এসব পিলের সাইড ইফেক্ট এর ফলে পিরিয়ড লেইট করে হতেই পারে,এতে ভয়ের কিছু নেই। অপেক্ষা করুন,প্রয়োজনে প্রেগন্যান্সি টেস্ট করাতে পারেন নিশ্চিত হবার জন্য।

3335 views Answered

১৫ মে সহবাস করে ইমার্জেন্সি পিল খাওয়াইছেন এবং তা ২২ মে মাসিক হয়েছে এতে প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা নেই।  ২২ মে মাসিক শেষ হওয়ার পর সহবাস  না করলে প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা থাকবে না আপনি নিশ্চিত থাকুন। এবং অপেক্ষা করুন আগামী ১ সপ্তাহের মধ্যমেই মাসিক হতে পারে। ইমারজেন্সি পিল সেবনের ফলে  এমনটি হয়ে থাকে তাই অপেক্ষা করুন মাসিক হবে ইনশাআল্লাহ।  

3335 views Answered

Related Questions

Next steps