microlon পিল খাওয়ার পর থেকে নিচের সমস্যা হচ্ছে এখন কি করবো?

মানে মাসিক শুরুর দিন থেকে microlon পিল খাওয়া শুরু করি তারপর আমরা ৯ তম দিন সহবাস করি ১০ তম দিন থেকে হালকা রক্তপাত হচ্ছে। কিন্তু রাতে রক্তপাত হতো না দিনে হতো এভাবে ৬ দিন চলার পর ১৬ তম দিন পিল খাওয়া বন্ধ করে দেয়। কিন্তু এখন ২ দিন মাসিকের মত রক্তপাত হচ্ছে। এখন কি করবো। একটু তারাতাড়ি বলবেন।।            
3930 views

2 Answers

আপনার উচিৎ এখুনি গাইনি চিকিৎসক এর পরামর্শ নেয়া।সাধারণত এটি খাওয়ার নিয়ম হলঃএটায় 21-দিনের প্যাকের জন্য মাসিকের প্রথম দিনে ডোজ শুরু করতে হয়।এবং ২1 দিনের জন্য 1 ট্যাবলেট প্রতিদিন খেতে হবে এবং ২১ টি পিল খাওয়ার পর বাকী খয়েরী রং এর 7 টি পিল খেতে পারে । এবং পরবর্তীতে বাচ্চা নিতে না চাইলে একই নিয়মে নতুন পাতা শুরু করতে হয়।যেহেতু আপনার স্ত্রীর রক্তপাত  হচ্ছেই কাজেই দেরি না করে চিকিৎসক এর পরামর্শ নিন।

3930 views Answered

আপনি মাসিক শুরুর দিন থেকে পিল খাওয়া শুরু করেন ভালো কথা কিন্তু সেই পিল খাওয়া বন্ধ করা ঠিক করেন নি।  তবে যাই হোক আপনি এই পিল খাওয়ার নিয়ম ভালো করে দেখে নিবেন এবং নিয়মিত পিল সেবন করবেন। মাসিকের প্রথম দিন থেকে খাওয়া শুরু করবেন এবং ২১ টি পিল খেতে হবে নিয়মিত ভাবে প্রতিদিন। এর পর ৭ দিন পিল খাওয়া বন্ধ করুন এর মাঝেই মাসিক হবে। ভালো হবে আপনি ইউনিয়ন স্বাস্থ্য ও সেবা ক্লিনিকের স্বাস্থকর্মীকে জিজ্ঞেস করুন আপনাকে ভালোভাবে বুঝে দিবেন।

3930 views Answered

Related Questions

Next steps