আমার ফ্যামিলি অনেক সচ্ছল। অনেক টাকা পয়সা এবং জায়গা সম্পদ আছে। অন্যদিকে ওরা গরীব। তাই মা বলে তুই ওরে ভুলে যা?

আমার ফ্যামিলি অনেক সচ্ছল। অনেক টাকা পয়সা এবং জায়গা সম্পদ আছে। অন্যদিকে ওরা গরীব। তাই মা বলে তুই ওরে ভুলে যা ওরা গরিব আমরা আরো বড় ঘর দেখে তোকে বিয়ে করাব। আমার আইডিটা হাইড রাখবেন। আমি একটি প্রব্লেম এ আছি, আশা করি একটি ভাল পরামর্শ পাব এই পেজ থেকে। আমার একটি মেয়ের সাথে তিন বছর যাবত সম্পর্ক, সে ইন্টার উঠার পর আমার ছোট বোনের সাথে আমাদের বাড়িতে আসে তখন থেকে এই সম্পর্ক শুরু হয়। এখন সম্পর্কটা অনেক গভীর আর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি ফ্যামিলির একমাত্র ছেলে। বোন আছে আর কোনো ভাই নাই আমার। এখন ওর ফ্যামিলি তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, ছয় মাস আগে আমি আমার মা ও বড় বোনকে পাঠিয়েছিলাম ওদের বাড়ি দেখে আসার জন্য, তখন আমার মা বোনের ওদের বাড়ি পছন্দ হয় নাই। ওদের মাটির ঘর আর পরিবেশ দেখে। কিন্তু আমার কোনো সমস্যা নেই।  আমি অনলাইনে কাজ করি অনেক ভাল ইনকাম আসে সরকারি জব থেকে অনেক বেশি, ফ্যামিলিকে কিছুটা দেই। আর আমার ফ্যামিলি অনেক সচ্ছল। অনেক টাকা পয়সা এবং জায়গা সম্পদ আছে। অন্যদিকে ওরা গরীব। তাই মা বলে তুই ওরে ভুলে যা ওরা গরিব আমরা আরো বড় ঘর দেখে তোকে বিয়ে করাব। এখন ওর ফ্যামিলি বলছে ওরে আমি যদি বিয়ে করতে চাই ওরে তাহলে আমি যেন ফ্যামিলি পাঠিয়ে ওর আব্বা বা আম্মার সাথে কথা বলাই না হয় ওরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। সে আমাকে চায় আমিও চাই, তার মা,ভাবি সবার সাথে ফোনে সরাসরি কথা বলেছি তারা সবাই রাজি। অন্যদিকে আমার ফ্যামিলি মানছেনা, গরিব আর পরিবেশ এর দোহাই দিয়ে।  কয়েকদিন আগে আমার দুলাভাই কে বলি তুমি আম্মার কাছে বল আমি ফ্যামিলির সব খরচ ছোট বোনের বিয়ে সব আমি দিব তবু যদি ওরা রাজি হয়। বাট বলার পর তারা সেই আগের কথাই বলে। আর আব্বা তো শুনতেই পারেনা গরিব বলে, আমি বুঝিনা ওরা গরিব বড়লোক দিয়ে আমার ফ্যামিলি কি করবে!! ওদের ফ্যামিলি বলছে আমার ফ্যামিলিকে সব সময় মাথায় করে রাখবে সম্মান করবে। আমার তো শশুর বাড়ির টাকা বা সম্পদের লোভ নেই। এখন কি করলে আমার ফ্যামিলি রাজি হবে একটা ভাল সমাধান দিবেন প্লিজ। আর রাজি না হলে ওকে সবার অমতে বিয়ে করা ঠিক হবে কি?
2861 views

1 Answers

গরিব বলে কি হয়েছে মেয়েটা যদি ভাল হয় এসব কোনো ব্যাপার না এই গরিব মেয়েটার কাছ থেকে আপনি ও আপনার পরিবার যে সম্মান আর ভালবাসা পাবেন বড় ঘরের কোনো মেয়েকে বিয়ে করলে এমনটি পাবেনা।  তাই আমি বলব প্রয়োজনে বাবা মায়ের পায়ে দরে বুঝান না বুঝতে চাইলে আপনার দুলাভাইকে হাত করে বুঝান।  পালিয়ে বিয়ে করাটা ঠিক হবেনা ভাই (ধন্যবাদ)। 

2861 views Answered

Related Questions

তুই এবং তুমি?
1 Answers 2571 Views

Next steps