জন্মনিয়ন্ত্রণ পিল স্বামী যদি দুরে থাকে তাহলে কি প্রতিদিন ই পিল খেতে হবে,?
1 Answers
আমি আপনাকে ভালো করে বুঝিয়ে বলছি। স্বল্পমেয়াদী জন্মনিয়ন্ত্রণের পিল গুলো নিয়মিত ভাবে ২১ দিন খেতে হয়। আপনি যদি মাসে ৩/৫ বার সহবাস করেন বা ১/২ বার সহবাস করেন তাহলেও এই পিল নিয়মিত ২১ দিন খেতে হবে। এবং নিয়ম অনুযায়ী নিয়মিত খেতেই হবে। এই পিল বাদ দিয়ে দিয়ে খাওয়ার নিয়ম নেই বা খাওয়া যাবে না। আপনার স্বামী যদি ৫/৬ মাস ধরে বাসার বাহিরে থাকে অর্থাৎ ৫/৬ মাস আপনারা সহবাস না করেন তাহলে আপনাকে পিল খেতে হবে না। যখন আপনার স্বামি বাসা আসবে তখন আপনি এই স্বল্পমেয়াদী পিল গুলো মাসিকের ২য় দিন থেকে খাওয়া শুরু করবেন এবং ১০/১৫ দিন পর পর একবার সহবাস করলে বা প্রতিদিন সহবাস করলেও এই পিল নিয়মিত ২১ দিন খেতে হবে। এছাড়াও আপনি ইউনিয়ন স্বাস্থ ও সেবা পরিবার পরিকল্পনা ক্লিনিকে যোগাযোগ করুন সেখানে স্বাস্থকর্মীকে জিজ্ঞেস করুন ভালো ভাবে বুঝিয়ে বলবে। অন্যথায় আপনার বুঝতে সমস্যা হলে বা না বুঝলে মন্তব্য করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy