সম্প্রতি শিক্ষা মন্ত্রনালয় সিদ্ধান্ত নিয়েছেনন, JSC,SSC, & HSC তে GPA-5 এর বদলে CGPA-4 চালু করবেন বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে। এখনো ফাইনাল হয় নি তবে শীঘ্রই ফাইনাল হবে। প্রশ্ন হলো যারা আগামীতে HSC পরীক্ষা দিবে তাদের SSC Point কি হবে? দ্বিতীয় প্রশ্ন হলো GPA Point কে কি CGPA পয়েন্টে রুপান্তর করা যায়? 
2632 views

1 Answers

উত্তর ১:

আন্ত শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক কালের কণ্ঠকে বলেন, ‘আন্ত বোর্ডের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে সিজিপিএ ৫-এর পরিবর্তে ৪-এর মধ্যে ফল প্রকাশে সবাই একমত হয়েছেন। তবে এ ব্যাপারে আমরা বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করব। বিশ্বের অন্যান্য দেশের ফল পর্যালোচনা করব। এরপর আগামী এক মাসের মধ্যে সিজিপিএ ৪-এর মধ্যে কিভাবে ফল দেওয়া যায় সে ব্যাপারে একটি খসড়া শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করব। যদি সম্ভব হয় তাহলে চলতি বছরের জেএসসি থেকেই আমরা সিজিপিএ ৪-এর মধ্যে ফল প্রকাশ করতে চাই।'


অর্থাৎ, সিদ্ধান্ত গৃহিত হলে পরবর্তী সকল পরীক্ষার ফলাফল সিজিপিএ তে হবে। যারা আগামীতে HSC পরীক্ষা দিবে তাদের SSC Point তো জিপিএ-৫ এ আছে। তবে HSC Exam এর পয়েন্ট হবে সিজিপিএ তে।



উত্তর ২:

অবশ্যই করা যাবে। গড়ে সব বিষয়ে ৮০-এর ওপরে নম্বর পেলে সিজিপিএ ৪ ও লেটার গ্রেড হয় ‘এ প্লাস’। এরপর ৭৫ থেকে ৮০-এর মধ্যে সিজিপিএ ৩.৭৫ ও লেটার গ্রেড ‘এ’; ৭০ থেকে ৭৫-এর মধ্যে গ্রেড পয়েন্ট ৩.৫০ ও লেটার গ্রেড ‘এ মাইনাস’; ৬৫ থেকে ৭০-এর মধ্যে পয়েন্ট ৩.২৫ ও লেটার গ্রেড ‘বি প্লাস’; ৬০ থেকে ৬৫-এর মধ্যে পয়েন্ট ৩ ও লেটার গ্রেড ‘বি’; ৫৫ থেকে ৬০-এর মধ্যে পয়েন্ট ২.৭৫ ও লেটার গ্রেড ‘বি মাইনাস’; ৫০ থেকে ৫৫-এর মধ্যে পয়েন্ট ২.৫০ ও লেটার গ্রেড ‘সি প্লাস’; ৪৫ থেকে ৫০-এর মধ্যে পয়েন্ট ২.২৫ ও লেটার গ্রেড ‘সি’; ৪০ থেকে ৪৫ নম্বর পেলে পয়েন্ট ২ ও লেটার গ্রেড ‘ডি’ হিসেবে বিবেচনা করা হয়। আর ৪০-এর কম নম্বর পেলে ফেল, এর লেটার গ্রেড ‘এফ’, এতে (বিষয়ভিত্তিক) কোনো গ্রেড পয়েন্ট নেই।


2632 views

Related Questions