2 Answers
কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন যৌগ। উচ্চশ্রেণির প্রাণীর প্রাণিজ কোষের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি লিপোপ্রোটিন নামক যৌগের সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়।
2902 views
Answered
●কোলেস্টেরল : মেরুদণ্ডী প্রাণীর দেহে স্নেহপদার্থের আধিক্যহেতু প্রোটিন ও অন্যান্য উপাদানের সঙ্গে মিশে থাকে এমন স্টেরয়েডজাতীয় পদার্থ (যা হৃদযন্ত্রে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে), cholesterol ।
●কোলেস্টেরল একটি রাসায়নিক যৌগ। কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত স্টেরয়েড যা কোষের ঝিল্লি বা (সেল মেমব্রেনে)-এ পাওয়া যায় এবং যা সব প্রাণীর রক্তে পরিবাহিত হয়। স্তন্যপায়ী প্রাণীদের সেল মেমব্রেনের এটি একটি অত্যাবশ্যক উপাদান। এই উপাদান মেমেব্রেনের মধ্য দিয়ে তরল পদার্থের ভেদ্যতা সচল রাখে এবং তার তারল্য বজায় রাখে। এছাড়াও কোলেস্টেরল একটি জরুরি প্রিকার্সার মলিকিউল যা বাইল আসিড, স্টেরয়েড হরমোন এবং স্নেহজাতীয় পদার্থে দ্রাব্য ভিটামিনের জৈব সংশ্লেষ ঘটায়। কোলেস্টেরল সবচেয়ে জরুরি স্টেরল যা প্রাণীদেহে সংশ্লেষিত হয়। কিন্তু অন্যান্য ইউকারইওট যেমন গাছপালা এবং ছত্রাকের দেহে এটি অল্প পরিমাণে সংশ্লেষিত হয়। প্রোক্যারিওট যেমন ব্যাকটেরিয়ার মধ্যে এটি একবারেই দেখা যায় না।
●বৈশিষ্ট্য:
রাসায়নিক সূত্র
C27H46O
আণবিক ভর
386.65 g/mol
বর্ণ
white crystalline powder
গলনাঙ্ক
148–150 °C
স্ফুটনাঙ্ক
360 °C (decomposes)
পানিতে দ্রাব্যতা
0.095 mg/L (30 °C)
●'কোলেস্টেরল' নামের উৎস:
গ্রিক শব্দদ্বয় কোলে (পিত্ত) এবং স্টেরস (ঘন পদার্থ)। শব্দের শেষের রাসায়নিক বিভক্তি অল অর্থাৎ এলকোহল কারণ, ফ্রাসোয়া পুলেতিয়ার দে লা সল 1769-এ প্রথমে কোলেস্টেরলকে পিত্তাশয়ের পাথর হিসেবে চিহ্নিত করেন। যাই হোক 1815-এ রসায়নবিদ ইউজিন শেভ্রিউল এই রাসায়নিক যৌগের নাম দেন কোলেস্টেরল।
●সূত্রঃ উইকিপিডিয়া। ধন্যবাদ।
2902 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy