সে কি আমাকে পছন্দ করে আগে থেকে, নাকি ফ্লার্ট করে প্রপোজ করিয়ে পিছনে ঘুরাবে?

আমি একটি মেয়েকে আগে থেকে পছন্দ করতাম। সে আমার দূর সম্পর্কের চাচাতো বোনের খালাত বোন। তাই চিনতো আমাকে আগেই। মেয়েটির সাথে কথা হয়নি কখনো। সে এবার একাদশ শ্রেনীতে উঠেছে। ইদানিং মেয়েটি কে ফেসবুকে এড দিয়েছি,এক্সেপ্ট করেছে। নক দেয়ার পর থেকে শুরু। আমি শুধু মাত্র হাই দিয়েছিলাম। সে হেই বলে হাসির ইমোজি দিল। আমি যারপরনাই অবাক। কেননা যতটুকু জানি মেয়েটি বেশি ভাব নেয়। ছেলেদের ততোটা পাত্তা দেয়না। আমাকে শুরু তেই এভাবে! যাইহোক আপনি করে বললাম ভালো আছেন। সে বলে আপনি কেন, তুমি করে বলি?আরো অবাক হলাম। এরপর অবাক হতে থাকার পালা, আমি একটা কথা বলি। মেয়েটি তিনটা কথা বলে। কথা বাড়ায়। খাতির জমানোর চেস্টা। রীতিমতো অবাক কান্ড, যে মেয়ে কিনা ছেলেদের সাথে বাড়তি কথাই বলে না সে এভাবে আমার সাথে খাতির জমালো! এক পর্যায়ে  সে ঠাট্টাচ্ছলে স্বীকার করে ফেললো যে সে কথা বাড়াতে অনেক কিছু না বোঝার ভান করেছে। এভাবে এগিয়ে যেতে লাগলো। সে একবার বললো আপনি বলতে না করেছে কারন আপনি বললে পর পর লাগে, তাকে রাস্তায় দুদিন দুবার দেখেছি বললে সে বলে আহহা আমি কেন দেখি না! এছাড়াও তার আর আমার স্বভাব-প্রকৃতি ৯০% মিল খুজে পাচ্ছিলাম দুজনেই। সে বলে আমার আম্মুকে বলতে যে তার মেয়ে পেয়ে গেছি একটা। একবার কথার মধ্যে সে জানতে চাইলো, কেমন বউ চাই আমি। সে ও জানাল কেমন বর চাই। এখানেও দুজনের সব মিলে গেলো। সে বললো একটা বাদে সব মিল, জামাই আর বউ। এভাবে নানা ভাবে নানারকম কথা হয়। আমি সন্দেহ করেছিলাম যে সে এরকম ফ্রেন্ডলি বা ফ্রী মাইন্ড কিনা, তাই অন্য একজনের আইডি থেকে চ্যাট করেছিলাম। কিন্তু আমার সাথে যেভাবে কথা বলেছে,অন্য কারো সাথে এর ১০% ও বলেনা! এখন আমি কনফিউজড, সে কি আমাকে পছন্দ করে আগে থেকে, নাকি ফ্লার্ট করে প্রপোজ করিয়ে পিছনে ঘুরাবে?
2779 views

1 Answers

আপনি বলেছেন মেয়ে টা আপনাকে আগে থেকে চিনত বা জানত,তাই হয়ত আপনার সাথে কথা বলে যা জন্য ছেলেদের সাথে বলে না। সে আপনার সাথে ফ্রি মাইন্ড এ কথা বলছে বলে এই না যে সে আপনাকে পছন্দ করে বা করত। হতে পারে সে আপনাকে ভাল বন্ধ ভাবে যে কারণে সে এই রকম কথা বার্তা গুলা বলেছে। আপনার এখনি তাকে কিছু জানানোর প্রয়োজন নাই। আরো কিছু দিন যাক তাঁর পর জানিয়েন। মেয়ে রা এক রকমি হয় কারো সাথে ভাল বন্ধুত্ত হলে তাঁরা সব কিছুই শেয়ার করে বা জানতে ও জানাতে চাই। কিন্ত সে আপনাকে ভালোবাসে এই ভাবনা গুলা ভাবা ভুল।

আশা করি আপনার উত্তর পেয়েছেন।    

2779 views Answered

Related Questions

Next steps