প্রথমে একটাই অনুরোধ দয়াকরে সবাই মন দিয়ে পড়বেন!

আমি একটি মেয়ে কে মনে মনে পছন্দ করি বা ভালোবাসি। কিন্তু মেয়টি একথাটা  জানে না।  আমি ওকে অনেক দিন ধরে চিনি,সে ও আমাকে অনেক দিন ধরে চেনে,(প্রায় 3 বছর)কিন্তু আমাদের দুজনের কোন দিনই কথা হয়নি। কিন্তু ধর এক রাস্তা দিয়ে ও আসছিল আর আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমাকে দেখলেই ও অন্য দিকে চলে যায়। এবং যদি তার বাড়ির কারুর সঙ্গেও সে আসে, সেই সময়ও যদি আমি পাশ থেকে যাই তাহলে সে জোরে হেটে চলে যাওয়ার চেষ্টা করে !  তাছাড়া  আমি কথায়ও দাড়িয়ে থাকলে ও আর সেখানে আসতে চায় না,(কিন্তু আমি যানি যে ও ওখানেই আসছিল) আমি ওখান থেকে চলে গেল তার পর ও ওখানে আসে !  এ রকম অনেক বার হয়েছে।  মনোবিজ্ঞান এর পিছনে কী বলে??? আমি বুঝতে পারছি না যে সে কি আমাকে পছন্দ করে নাকি অপছন্দ!!! আমি অনেক মেয়েকে অনেক দিন ধরে চিনি তারাও আমাকে অনেক দিন ধরে চেনে তাদের সাথেও আমার কনো দিন কথা হয়নি কিন্তু তারা তো ওরকম করে না তাহলে ও কেনো আমাকে দেখলেই ওরকম করে???    
সে কি আমাকে পছন্দ করে নাকি অপছন্দ? যদি  অপছন্দ করে তাহলে আমার করা উচিত, আর যদি পছন্দ করে তাহলেবা আমার করা উচিত! আর ও এরকম কেনো করে???
(আমার নিজের চোখে  দেখা এবং অন্যান্য দের মুখে থেকে শোনা অনুযায়ী মেয়েটি খুবই ভদ্র , শান্ত এবং ভালো ।)

আমি চাই সবাই দয়াকরে  নিজের মতামত জানান!!!
3135 views

6 Answers

আপনার বর্নানা পড়ে আমি যা বুঝলাম ।   মেয়েটি আপনাকে পছন্দ করে  ।

3135 views

আপনি তো হাবুডুবু খাচ্ছেন প্রেমে। কিন্তু, আগ বাড়িয়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেবেন, সে সাহস নেই। দেখলেই কেমন যেন ভ্যাবলা হয়ে যান। পেন্ডুলামের মতো দোদুল্যমান মনে টানাপোড়েন। মেয়েটিও কি ভালোবাসে? সে-ও কি প্রেমে পড়েছে? নাকি সবটাই একতরফা? নিজেরই শুধু ভালোলাগা? পড়াশোনায় মন বসছে না। খালি উচাটন। ক্লাসে লেকচার শোনায় মন নেই। কী করবেন? করণীয় কী? বলেই ফেলবেন, আই লভ ইউ? তা না হয় বলবেন। কিন্তু, বুঝবেন কী করে, তারও দুর্বলতা আছে? ১. সেজেগুজে কফিশপে ঠিক করেছেন কলেজ-শেষে একসঙ্গে দুজনে কফি খেতে যাবেন। মেয়েটিও রাজি। দেখলেন বেশ সেজেগুজে এসেছে। একবার নয়, আপনার সঙ্গে কোথাও যাওয়ার কথা হলেই, মেয়েটি খুব সচেতন ভাবেই সাজগোজ করে আসে। ২. চুল নিয়ে খেলা নিরিবিলিতে থাকলে দেখবেন, মেয়েটি একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। আপনার সঙ্গে কথা বলার সময় চুল নিয়ে খেলে যাচ্ছে আনমনে। চোখের দিকে তাকালে বুঝবেন, তার শরীরী ভাষাই বলে দিচ্ছে, কী চায় আর কী চায় না। নির্ভাবনায় তাকে বলতে পারেন। ৩. চোখে চোখে কথা বলো এটা ঘটনা, আপনাকে যদি অপছন্দ হয়, কোনও মেয়েই আপনার সঙ্গে ঘুরতে যেতে রাজি হবে না। যদি, দেখেন মেয়েটি আপনার কথা মন দিয়ে শুনছে, পলক পড়ছে না, একদৃষ্টে আপনার চোখের দিকে তাকিয়ে, বুঝবেন তার মনে আপনার জন্য একটা জায়গা রয়েছে। ৪. চলো না কাছাকাছি কোথাও ঘুরে আসি যদি দেখেন, মেয়েটি আপনাকে বারবার বলছে, কোথাও ঘুরতে যাওয়ার জন্য, বুঝবেন, স্বস্তি বোধ না-করলে কখনোই বলত না। জানবেন, নিরিবিলিতে আপনার সঙ্গ পেতেই এভাবে পীড়াপীড়ি। ৫. প্রেমের পরশ যখন কোনও অছিলায় বা ছুঁতোনাতায় মেয়েটি আপনাকে স্পর্শ করবে, বুঝবেন তলে তলে জল অনেক দূর গড়িয়েছে। ৬. কথায় কথায় হেসে লুটোপুটি ধরুন কলেজ ক্যান্টিনে বা কফিশপে বসে বন্ধুরা চুটিয়ে আড্ডা দিচ্ছেন। সেখানে সেই মেয়েটিও আছে। তার মনোযোগ কাড়তে আপনি হয়তো মজা করে কিছু বলার চেষ্টা করছেন। জানেন যদিও তাতে কারও হাসি পাবে না। দেখলেন কেউ হাসলও না। একমাত্র সে ছাড়া। বুঝবেন, এ-ও প্রেমেরই লক্ষণ। ৭. রেগে আগুন তেলে বেগুণ মেয়েটির সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন, দেখবেন হাসিখুশি মুখটা কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে যায়। রাগের মাথায়, যা নয় তাই দু-কথা আপনাকে শুনিয়েও দিতে পারে। নিশ্চিত থাকুন, মেয়েটি আপনাকে ভালোবাসে। ৮. আমায় একটু বাড়ি অবধি পৌঁছে দেবে? যদি কখনও এমন প্রস্তাব পান, ষোলআনার ওপর আঠারোআনা নিশ্চিত থাকুন মেয়েটিও আপনাকে ভালোবাসে। এই আটটি লক্ষণ যদি মিলে যায়, দেরি না-করে, সংকুচিত না-হয়ে স্মার্টলি বলেই ফেলুন। কারণ, প্রেমের প্রস্তাব দিয়ে, প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা আর নেই। হতেই পারে সে-ও আপনার বলার অপেক্ষায়। ভালোবাসা তো আর অপরাধ নয়। 

৮ টি ইঙ্গিত -ভালোবাসার, প্রেমে পড়ার লক্ষ্মণ,, , আপনার কি এমটা হয়েছে।  হলে আপনাকে মেয়েটি ভালবাসে।  ১০০% লাভ। চালিয়ে যান।   

3135 views

আমি যতদূর জানি বা বুঝি সে আপনাকে পছন্দ করে। এজন্যই হয়তো লজ্জা পায়।

3135 views

আমি ১০০% শিয়র যে, সেই মেয়েটি আপনাকে ভালোবাসে। কারণ আপনি যে বর্ণনা/কথা কইলেন তা আমার সাথে হুবুহু মিল। তখন আমি একটু তার ব্যাপারে তার কাছের বান্ধবির কাছে খোঁজ নেই। খোঁজ নিয়ে জানতে পারি সে আমাকে ভালোবাসে। আপনি সেই মেয়েটির কাছের কেউয়ের(যার সাথে সব ব্যাপার শেয়ার করে) কাছে এই ব্যাপারে বলুন। আশা করি উত্তর পেয়েছেন।

3135 views

মেয়েটি হয়তো বুঝতে পেরেছে আপনি তাকে পছন্দ করেন। 

এই জন্য আপনাকে দেখলে লজ্জা পায়। 
আপনার সামনে আসতে চায়না । 
3135 views

মায়াদের মন কা মুস্তাফিজ আর বল এর সাথে তুলনা করা হয়। মায়াদের মন কখন কি ছায় কিচু বলা যায় না।

3135 views

Related Questions