1 Answers
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু অালাইহি ওয়া সাল্লাম) এর জীবনে বক্ষ বিদারণের ঘটনা চারবার ঘটেছিল। নিম্নে তা উল্লেখ করা হলো- ১. যখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু অালাইহি ওয়া সাল্লাম) এর বয়স ছিল চার বছর। তখন তিনি হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি জঙ্গলে থাকা অবস্থায় হযরত জিবরাইল (অালাইহিস সালাম) ও মিকাইল (অালাইহিস সালাম) সাদা পোশাক পোশাকধারী মানুষের বেশে এসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু অালাইহি ওয়া সাল্লাম) এর বক্ষ বিদারণ করেন। বিভিন্ন সাহাবী থেকে এ ঘটনা বর্ণিত হয়েছে, যা মুসনাদে অাহমদ, মুজামে তাবারানী, মুস্তাদারাকে হাকিম, মুসনাদে বাযযার, তাবাকাতে ইবনে সাদ, দালায়েলুন নবুওয়াহ প্রভৃতি কিতাবে বর্ণিত হয়েছে। ২. দ্বিতীয়বার যখন বক্ষ বিদারণ হয় তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু অালাইহি ওয়া সাল্লাম) এর বয়স ছিল দশ ছিল দশ বছর। অাবু হুরায়রা (রা) এ ঘটনা বর্ণনা করেছেন। সহিহ ইবনে হিব্বান, দালায়েলুন নবুওয়াহ গ্রন্থে বর্ণনাটি এসেছে। ৩. তৃতীয়বার এ ঘটনা ঘটে নবুয়ত লাভের প্রাক্কালে। যার বর্ণনা এসেছে উম্মুল মুমিন অায়শা (রা.) থেকে এবং তা মুসনাদে অাবু দাউদ তায়ালিসী ও দালায়েলুন নবুওয়াহ গ্রন্থে অাছে। এ ঘটনা অাবু যর (রা.) বর্ণনা করেছেন। ৪. মিরাজের সময় চতুর্থবারের মতো বক্ষ বিদারণ হয়।যার বিবরণ ইমাম বুখারি, মুসলিম, তিরমিজি, নাসাঈ প্রমুখ অাবু যর (রা.) থেকে তাদের কিতাবে এনেছেন। বক্ষ বিদারণ সম্পর্কে উল্লেখিত হাদিসগুলো সম্পর্কে সীরাতুল মুস্তফায় বিস্তারিত অালোচনা অাছে। তা পড়লে বিষয়টি অারো ভালোভাবে বোঝা যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy