আমি খাওয়া দাওয়া অনিয়ম হওয়াতে আমার একটু প্রব্লেম হয়ছে। গরম লাগার মত হয়েছে আর পেটে গ্যাস হয়েছে মনে হচ্ছে, পায়খানায় শ্লেষ্মা যাচ্ছে, এখন কি করতে পারি?
2686 views

2 Answers

আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। খাওয়ার আগে ও শৌচাগার থেকে ফিরে হাত ভালোভাবে পরিষ্কার করুন। পুষ্টিকর খাবার যেমন ডিম, দুধ, কলা, কলিজা, টাটকা ফলমূল শাক সবজি বেশি খান। দৈনিক ১০-১২ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন। স্যালাইন বা ডাবের পানি খেতে পারেন। দৈনিক ৮ ঘন্টা ঘুমাবেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। পেটে গ্যাসের সমস্যা থাকলে খাওয়ার ৩০ মিনিট আগে প্রাজল/ওমিডন ট্যাবলেট খেতে পারেন।

2686 views

কথায় কথায় ঔষধ সেবন অভ্যাস ত্যাগ করুন। জীবনযাপন করুন সঠিক নিয়মে,তাতেই ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন। অযথা মেডিসিন সেবন করবেন না। নিয়ম মেনে এবং রুচি করে পুষ্টিকর খাদ্য সেবন করুন।প্রতিদিন ঘুম থেকে উঠে খালিপেটে ইসুবগুল খাবেন। অতিরিক্ত ভাজিপোড়া খাবেন না। রাত জাগবেন না। দুপুরে এবং রাতে ভরপেট ভাত খাবেন। এতেই আপনার অসুস্থতা কেটে যাবে ইনশাআল্লাহ। 

2686 views

Related Questions