বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরি তে কি ঘুষ লাগে?

কয়েকজনের কাছে শুনলাম ভাইভাতে নাকি টাকা চাওয়া হয়(একটা  বিসিএস গ্রুপে তথ্যটা পেলাম) আমার খুব নিকটের একজন মামা পুলিশের চাকরি নিয়েছে ৭ লাখ টাকা ঘুষ দিয়ে(বিসিএস দিয়েছে কিনা জানা নেই) এখন এখানে যদি কোনো অভিজ্ঞ বিসিএস ক্যাডার থেকে থাকেন,তবে ব্যাপারটা ক্লিয়ার করুন। ঘুষ কি আসলেই লাগে?? আর ঘুষ নিলে তা কত নেয়? যদি ঘুষ নেয় তবে চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু? দয়া করে নিজ অভিজ্ঞতা থেকে উত্তরটা দিবেন।
3122 views

2 Answers

না। বিসিএসে কোন প্রকার ঘুষ লাগেনা, লেনদেন হয়না।

তবে সমগ্রহ প্রক্রিয়ার ভেতর কিছু সিস্টেম ও নীতি থাকে যা এখানে বলা সম্ভব না। তবে এটা নিশ্চিত যে কোন প্রকার ঘুষের বিষয় নাই। আগে কোটার বিষয় থাকলেও এখন সেটাও নাই।
3122 views Answered

বিসিএসে  ঘুষ লাগে ,এটা একটা উদ্ভট কথা।ঘুষ অাপনি কাকে দিবেন?

যিনি ভাইভা পরিক্ষা নিবেন তাকে?নাকি কোনো মন্ত্রী, সচিবকে।এতে তো চাকরি হবেই না,জেল জরিমানা তো অাছেই

তাহলেতো তাদের ছেলেমেয়েরাই শুধু বিসিএস ক্যাডার হতে পারত।অার  দেশে  বড় বড় পদে স্থান পেত।

কিছু দালাল অাছে যারা বলে অামার পরিচিত লোক অাছে চান্স গ্যারান্টি।এসব ভুয়া।

অনেক অভিভাবকরাই বলে থাকে অামার ছেলেকে ১০লাখ টাকা ঘুষ দিয়ে  police oc, ac বানাই ছি। 


অনেকেই বলে ৫লাখ টাকা দিয়া অার্মিতে ডুকলাম।

শুধুমাত্র দাম, ভাব দেখানোর জন্য।

যারা এসব বলে তাদের জিজ্ঞাসা করবেন টাকাটা কাকে, কিভাবে দিয়েছিল!
3122 views Answered

Related Questions

Next steps