ঘুষ দিয়ে চাকরি নেওয়া কি জায়েজ?
3 Answers
আমার মতে ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম।কেননা আপনি দেখেন যে একজন লোক যদি ঘুষ নিয়ে তাকে কোনো ভালো কাজ দেয়।তাহলে যে ঘুষ নিল সে ইসলামের বাহিরে চলে গেল আর যে ঘুষ দিল সে ইসলামের বাহিরে চলে গেল।তাছাড়া আপনি যদি ঘুষ দিয়ে চাকরি নেন তাহলে সে চাকরিতে বরকত থাকবে না।সুতরাং ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম।
ঘুষ দেওয়া-নেওয়া হারাম
কেননা হাদিসে এসেছে, ‘রাসুলুল্লাহ (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহণকারী উভয়কে অভিসম্পাত করেছেন।’ (আবু দাউদ, হাদিস : ৩৫৮২)
তাই ঘুষ দিয়ে চাকরি নেওয়া বৈধ হবে না। এতে একদিকে ঘুষ প্রদানের কবিরা গুনাহ হয়, অন্যদিকে ঘুষদাতা অযোগ্য হলে অন্য চাকরিপ্রার্থীর হক নষ্ট করারও গুনাহ হয়।
অবশ্য কেউ যদি প্রকৃতপক্ষে চাকরির যোগ্য হয় এবং ঘুষ প্রদান হারাম হওয়া সত্ত্বেও ঘুষ দিয়ে চাকরি নেয়, আর পরবর্তীতে সে যথাযথভাবে দায়িত্ব আঞ্জাম দেয়, তাহলে এভাবে চাকরি নেওয়া অবৈধ হলেও বেতন হালাল হয়ে যাবে। কিন্তু যদি সে তার কর্মক্ষেত্রের অযোগ্য হয় এবং যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তার জন্য ওই চাকরিতে থাকা বৈধ হবে না। আর ঠিকমত দায়িত্ব পালন না করে বেতন নেওয়াও বৈধ হবে না। (তিরমিজি, হাদিস : ১৩৩৭)
উত্তর দিয়েছেন : মাওলানা উমায়ের কোব্বাদী নকশবন্দী সুত্র: কালেরকন্ঠ
মহাগ্রন্থ আল -কোরআন এ সুদ ও ঘুষের ব্যাপারে আল্লাহ তায়ালা কঠোর নির্দেশ দিয়েছেন এবং তা সকল মুসলমানের উপর হারাম করেছেন । সুদ ঘুষ দেওয়া নেওয়া সমান অপরাধ। কবিরা গুনাহ যা আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষনার শামিল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy