1 Answers

সাধারণত জেনেটিক কারণে এএ সমস্যা দেখা দিতে পারে।কোনো পরিস্থিতিতে বা কারো সাথে কথা বলার সময়, আপনি এই সমস্যাটি কাটিয়ে উঠতে পারছেন কিনা লক্ষ্য করুন। আপনার অভ্যাসগুলো ঠিকমত বুঝতে পারলে, আপনি আপনার তোতলামির সমস্যাটি সহজেই দূর করতে পারবেন।দুশ্চিন্তা বা নার্ভাসনেস তোতলামির সমস্যার একটি বড় কারণ। যথাযথ উদ্বেগমুক্ত হওয়ার মাধ্যমে সমস্যাটি সহজেই দূর করা যায়। কথা বলার সময় বা তোতলানোর সময় দুশ্চিন্তা করলে, ঠোঁট এবং জিভের উপরও প্রভাব পড়ে। তাই ধীরে ধীরে এবং নরমভাবে কথা বলুন।এছাড়া আপনি SAVAR C.R.P. অথবা মিরপুর ১২ এর C.R.P. এর শাখায় যোগাযোগ করুন এবং SPEECH & LANGUAGE THERAPY নিন। আশা করি উপকার পাবেন। তারপরও কিছু মুখের ব্যায়াম রয়েছে যেগুলো অনুশীলনে তোতলামির অভ্যাসটা কিছুটা আয়ত্তে আনা সম্ভব। এছাড়া ধীরে ধীরে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। সম্ভব হলে গানে গানে কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারেন। এতে করে নির্দিষ্ট সময়ের মাঝে বাক্যটি শেষ করার একটা প্রবণতা তৈরি হবে।

3074 views Answered

Related Questions

Next steps