আমি মরে যেতে ইচ্ছে করে?
4 Answers
ভাই যার কেউ নাই তার আল্লাহ আছে।আর আপনি কারো সাথে বের হতে কেন ছোট মনে করেন নিজেকে,আগে তার কারণ টা চিহ্নিত করুন।আর একাকীত্ব দূর করার জন্য বন্ধু বাড়ান আর তাদের সঙ্গে সময় কাটান ,এ সমস্যা দূর হয়ে যাবে।
আমার অনেকগুলো প্রিয় বাক্যের মধ্যে একটি হলো "পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি ১ টি মাছকে গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে।"
আপনি নিজেকে যতটা অপদার্থ, অলস বা অকর্মঠ মনে করছেন, আপনি বাস্তবে এতটা ও অপদার্থ নন। আপনার মাঝে হয়তো বা সবার মত এত বুদ্ধি বা ক্ষমতা নেই তবে অন্য কোন দিক দিয়ে বা অন্য কোন বিষয়ে নিশ্চয়ই আপনার কোন মেধা, প্রতিভা লুকিয়ে আছে। যা আপনি বা সাধারণ কেউ দেখতে পারছে না। আপনার কাজ হল আপনার প্রতিভা টি খুঁজে বের করা এবং সে পথ বেয়ে জীবনকে এগিয়ে নেয়া। নিজের মধ্যে একটি 'জোস' আনুন, নিজেকে স্বপ্ন দেখুন, অন্য সফল ব্যাক্তির সাথে নিজেকে কল্পনা করুন, ভাবুন/চিন্তা করুন যে আপনার বন্ধুর দুটি হাত আছে, আপনার দুটি হাত আছে। আপনার বন্ধু দুটি পা আছে, আপনার বন্ধু যেভাবে চলাফেরা করতে পারে আপনি সেভাবে চলাফেরা করতে পারেন। তাহলে আপনার বন্ধু জীবনে প্রতিষ্ঠিত হতে পারলে আপনি কেন পারবেন না ? আপনি অবশ্যই পারবেন। আপনার মধ্য কোন না কোন প্রতিভা /ক্ষমতা নিশ্চয়ই লুকিয়ে আছে। আপনি সেই প্রতিভাটি খুঁজে বের করার চেষ্টা করুন, আর সেই প্রভা দিয়ে জীবন কে এগিয়ে নিয়ে যান। আর এভাবে কখনো ভেঙে পড়বেন না, নিজের মনকে সব সময় সর্বোচ্চ উচু তে রাখবেন। আপনাকে আমি উপদেশ স্বরূপ বলতে পারি আপনাকে বোঝার মত বা আপনাকে গাইডলাইন করার মত আপনার সব থেকে প্রিয় এমন কোন ছেলে বন্ধুকে প্রিয় ব্যক্তি হিসেবে গড়ে তুলুন, যাকে আপনি চোখ বুজে বিশ্বাস করতে পারেন। যার সাথে আপনি সবকিছু শেয়ার করতে পারবেন এবং যে আপনার সঠিক, ভুল নির্দেশনা দিতে পারবে।
- আপনি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হোন।
- আত্মবিশ্বাস সকল মানসিক সমস্যার সমাধানের উপায়।
- অন্যের কথায় কান দেবেন না।
- প্রচুর মানুষেরর সাথে মিশুন।
- নিজের সাথে নিজের লড়াই করার ক্ষমতা সৃষ্টি করুন।
- মনে রাখবেন "পাছে লোকে কিছু বলে"।
- যেখানে যা কিছু শুনবেন,তা সেখানেই পেছনে ফেলে আসুন,সেটা নিয়ে আর বেশি ভাববেন না।
- নামাজ পড়ুন ৫ ওয়াক্ত
- নিজের জীবনকে বদলান,সব বদলে যাবে।
- লোকের কথায় কান না দিয়ে, নিজেকে বদলান।
আপনি আত্মবিশ্বাসহীনতার জন্যে এরকম করছেন। নিজের মনকে শক্ত করুন। আত্মবিশ্বাসী হয়ে সকল কিছুর সমাধান করুন। সবার সাথে মেলামেশা করুন। নিজেকে নতুনভাবে তৈরি করুন। অন্যের সামনে লজ্জা ভয় দূর করুন। সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন। নিজের বুদ্ধি সহকারে চলার চেষ্টা করুন। প্রথমে আপনার একাকীত্বতা দূর করুন৷ আপনি সবার সাথে মেলামেশা করতে পারলে এধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। বন্ধুদের সাথে মেলামেশা করুন। বন্ধুদের সাথে আড্ডা দিন। নিজেকে বদলানোর চেষ্টা করুন। অন্যের কথায় কান দেওয়া থেকে বিরত থাকুন। নিজের অতীতকে পেছন ফেলে নতুন ভাবে নিজেকে তৈরি করুন। আশা করি বুঝতে পেরেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy