এই প্রশ্ন টি একবার দেখে যাবেন প্লিজ?

এখানে সবাই ছোট উত্তর দিতে বেশি ভালোবাসে কেন? এখানে সবাই জানতে এবং জানাতে আসেন তাহলে আমরা কি একটু বেশি আলোচনায় প্রয়োজনীয় উত্তর দিতে পারি না? কখনও কখনও বিস্তারিত ভাবে উত্তর চাইলেও ছোট করে উত্তর দেয়া হয়,  

2898 views

5 Answers

যতটুকুতে প্রশ্নকারী প্রশ্নটার উত্তর যথাযথ পেয়ে যায় ততটুকু দেওয়া হয়। বেশী লিখলে উল্টো আরো পড়তে ঝামেলা হয়।

2898 views Answered

অবশ্যই উত্তরকারী কে তথ্যবহুল উত্তর প্রদান করতে হবে। কেউ যদি তথ্যবহুল উত্তর দিয়েও সেটি সংক্ষিপ্ত করে লিখতে চায় তাহলে সেটি অবশ্যই যথার্থ। একজন উত্তরকারী তার জ্ঞানের সবটুকু দিয়েই উত্তর প্রদান করেন। মনে করুন কেউ অযৌক্তিক কথা লিখে উত্তর বড় করলেন,কিন্তু অপর ব্যক্তি যৌক্তিক কথা লিখেই ছোট করে উত্তর করলেন,এক্ষেত্রে আপনি কার উত্তর যথার্থ মনে করবেন..? অবশ্যই সেই সংক্ষিপ্ত উত্তরকারীর। কাজেই উত্তরের বিশালতা না দেখে উত্তরের গভীরতা দেখুন। উত্তর বড় বা ছোট এখানে কোনো ব্যাপার নয়।প্রশ্নকারীর চাহিদা অনুযায়ী উত্তর বড় কিংবা ছোট হতে পারে।

2898 views Answered

ভাই কোন প্রশ্নের উত্তর বড় হলো নাকি ছোট হলো সেটা না দেখাই ভালো। কেনো না এখানে এমনো উত্তরকারী আছে যারা বিস্তারিত ভাবে বুঝিয়ে উত্তর প্রদান করে আবার কেউ আছে খুব  সংক্ষিপ্ত করে প্রশ্নকারীকে সুন্দর ভাবে বুঝিয়ে উত্তর প্রদান করেন আপনি এখানে দেখবেন প্রশ্নের সাথে উত্তরের সামঞ্জস্য আছে কিনা।  তবে এমনো প্রশ্ন আছে যেগুলোতে শুধু মাত্র একটি উত্তরেই যথেষ্ঠ। 

2898 views Answered

উত্তরের নীতিমালা:

 দয়া করে লক্ষ্য করুন: কোন প্রশ্ন দেখে গুগল সার্চ করে হুবহু কপি-পেস্ট করবেন না। প্রশ্নটি ভালোভাবে বুঝে যাচাই করে গুছিয়ে উত্তর দিন। আপনি যতটুকু জানেন তার সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করুন যাতে প্রশ্নকর্তা সন্তুষ্ট হয়। আপনার একটি ভুল উত্তর/পরামর্শ অন্য সদস্যদের বিভ্রান্ত করতে পারে এবং সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই উত্তর দেয়ার পূর্বে নিশ্চিত হয়ে নিন আপনার উত্তরটি তথ্যবহুল যুক্তিযুক্ত কি না।দাম্পত্য জীবন, যৌন সমস্যা এগুলোর বিষয়ে পরামর্শ দেবার আগে ভাবুন আপনি এসকল বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ কি না।উত্তরে কোন ঔষধের নাম সরাসরি দেবার আগে সতর্ক থাকুন। আপনার ছোট একটা ভুল পরামর্শ অপরের সমস্যা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে।ভুল/উদ্ভট/বিকৃত/অসম্পূর্ণ উত্তর কিংবা পূর্বের দেয়া কারো উত্তর পুনরাবৃত্তি করলে কোনরূপ সতর্ক ছাড়াই আপনার অ্যাকাউন্ট বাতিল করে দেয়া হবে

2898 views Answered

আসলে  পর্যাপ্ত সময় এবং ক্লান্তির কারনে সবাই ছোট উত্তর দিতে পছন্দ করে।

2898 views Answered

Related Questions

Next steps