3 Answers

পানির অণু দুইটি মৌল দিয়ে গঠিত । একটি হল হাইড্রোজেন এবং অপরটি হল অক্সিজেন । হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্নকতা বেশি হওয়ায় অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রন ঘনত্বকে নিজের দিকে বেশি আকর্ষণ করে । ফলে পানির অণুতে ডাইপোলের সৃষ্টি হয় । তাই পানি একটি পোলার অণু ।

8587 views

পরমাণুসমুহের তড়িৎ ঋণাত্বকতার পার্থক্যের কারণে যে সকল যৌগে ধনাত্মক ও ঋনাত্মক প্রান্ত (পোলারিটি) সৃষ্টি হয় তাদেরকে পোলার যৌগ বলে। পানির যৌগে পোলারিটি সৃষ্টি হয়। তাই এটি পোলার যৌগ।

8587 views

পোলার যৌগ: যেসকল যোগে পরমাণু ২ টার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য .৫-১.৯ এর মধ্যে হয়, সেসকল অণুতে আংশিক ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, এই ধরনের অনুকে বলে পোলার অনু।

পানি এর ক্ষেত্রে,

H এর তড়িৎ ঋণাত্মকতা = ২.১

O এর -----------------------------=৩.৫

পার্থক্য = ১.৪

ফলে পানির অণুতে হাইড্রোজেন এ আংশিক ধনাত্মক ও অক্সিজেন এ আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়।

তাই পানি পোলার অনু।

8587 views

Related Questions