1 Answers
মানুষ চলার পথে কত গুনাহ করে। তার মধ্য থেকে কিছু গুনাহ রয়েছে, যে গুনাহ গুলো আল্লাহ তায়ালা, বান্দার কোন ভালো কাজের মাধ্যমে ক্ষমা করে দেন। আর কিছু গুনাহ এমন রয়েছে যে গুলো তাওবা ব্যতীত মাফ হয় না। রাসূল সা. বলেন, হে মানুষ সকল তোমরা আল্লাহর কাছে অধিক পরিমানে ক্ষমা প্রার্থনা কর কেননা আমি প্রতিদিন 70 বারের বেশী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি । (রিয়াদুস সালেহীন )
আর তাওবার সর্বউত্তম দোয়া হলো:
মূল আরবীঃ ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠَّﻪَ ﺍﻟَّﺬِﻱ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﻫُﻮَ ﺍﻟْﺤَﻰُّ ﺍﻟْﻘَﻴُّﻮﻡُ ﻭَﺃَﺗُﻮﺏُ ﺇِﻟَﻴْﻪِ
দোয়াটি হলো-
উচ্চারণঃ ‘আসতাগফিরুল্লাহা আললাযী লা- ইলা- হা ইল্লা হুওয়াল হা’ইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতুবু ইলাইহি।’
অর্থঃ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের আর কোন যোগ্য উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তাঁর কাছে তাওবা করছি।
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামী হয়”। অর্থাৎ, সে যদি বড় রকমের গুনাহগার হয়, তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন। (মিশকাত হা/২৩৫৩)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy