কি করলে মেয়েরা প্রেমে সাড়া দেয়?

আমি অনেকদিন যাবত একটা মেয়েকে ভালোবাসি| কিন্তু‌ তার মনে আমায় নিয়ে কি চলছে তা বুঝতে পারছি না ! তাই কি করে আমি তাকে impress করব?
3099 views

3 Answers

আপনি সম্ভব হলে প্রথমে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করুন। একটু একটু করে তার সাথে কথা বলার চেষ্টা করুন। তাকে পর্যাপ্ত সময় দিন তার আশেপাশে সবসময় থাকার চেষ্টা করুন। তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তাকে বিভিন্ন ভাবে বুঝান যে আপনি তাকে ভালোবাসেন। বিভিন্ন ভাবে তাকে সাহায্য করুন, সুযোগ পেলে তার প্রশংসা করুন। এইভাবে কিছুদিন পরে হঠাৎ করে বুঝিয়ে বলুন যে আপনি তাকে অনেক ভালোবাসেন, তাকে ছাড়া আপনার জীবন অচল। আশাকরি চেষ্টা করলে সফল হবেন। বিঃদ্রঃ বিয়ে করা ব্যাতিত ইসলামের দৃষ্টিতে প্রেম ভালোবাসা করা হারাম তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকা সর্বোত্তম।

3099 views Answered

প্রজাপতির পিছনে দৌড়ে সময় নষ্ট না করে, ফুলের চাষ করো। দেখবে প্রজাপতি নিজেই এসে ধরা দিবে। ধন্যবাদ।

3099 views Answered

প্রেম ভালবাসা দিয়েই স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন।আমরা যখন নতুন যৌবনে পা ফেলি তখন কৌতূহলের কারণে এবং শারীরিক তৃষ্ণার দরুন প্রেম ভালবাসার প্রতি ঝুঁকে পড়ি। এতে করে বৈষম্যপূর্ণ কিংবা অবাঞ্ছিত কাউকেও ভালবেসে ফেলি এর ফলে বিভিন্ন অপরাধ যেমন -আত্মহত্যা, এসিড সন্ত্রাস, হত্যা,কলহ,বিবাদ,ঝগড়া,ধর্ষণ ও সামাজিক অবক্ষয় প্রকাশ পায় তাই এ ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন।

প্রেমের কিছু অবশ্য স্মরণীয় বিষয়-
১-আপনি নিজের অনুরূপ যোগ্য মানুষ খুঁজবেন কিন্তু অতি যোগ্য নয়।যেমন- আপনি খাটো তো খাটো মানুষ খুঁজুন,কালো তো কালো মানুষ খুঁজুন।
২-আপনার যদি অনেক জ্ঞান কিংবা দক্ষতা থাকে তবে সেটি প্রকাশ করুন তবে মনে রাখুন এই বয়সের ছেলেমেয়ের কাছে ক্লাসের ফার্স্ট বয় আর লাস্টবয়ের কোনো পার্থক্য নেই।তাই অতি সুন্দর কাউকে না পেয়ে আফসোস করবেন না।
৩-পরিষ্কার-পরিপাটি থাকুন ও শুদ্ধভাষায় কথা বলুন আপনাকে হাজার টাকার জিনিস পরিধান করতে হবে না।
৪-সাহায্য করা কিংবা উপকার করা বা তার পছন্দনীয় কাজ করে ঘনিষ্ঠ হবার চেষ্টা করুন।
৫- চোখে চোখে এবং মুখে কথা বলার চেষ্টা করা যেমন পড়ার বিষয়, খেলার বিষয়,মুভির বিষয়,বইয়ের বিষয়।
৬-তার পছন্দনীয় জিনিস তাকে গিফট করা।
৭-তাকে একথা বলা যে তুমি তাকে ভালবাসো হোক মুখে না পারলে লিখে না পারলে ফোনে যেভাবেই পারো বলো।
এতোকিছুর পরও যদি দেখো সে রাজী নেই তাহলে অন্য কাউকে খুঁজো।
***আমার মতে সবচেয়ে ভালো ২৫ বছর হবার আগ পর্যন্ত এইসব টেনশন নিয়ো না  ভালোভাবে পড়ো,ব্যাংকে অ্যাকাউন্ট খুলো টাকা জমাতে শুরু করো তোমার সংসারের জন্য। যখন ২৫ এর উপরে বয়স হবে তখন বাবা মাকে বিয়ের কথা বলো দেখবে তোমার ক্যারিয়ারও হয়ে গেছে, ছোটখাটো একটা অংকও তোমার কাছে আছে।সুন্দর একটা জীবনসঙ্গী পেয়ে যাবে।
অন্যথায় এ বয়সে মেয়েদের পিছনে ঘুরবে অবশেষে ছ্যাকা খেয়ে বা বাস্তবতা বুঝে ফিরে আসবে কিন্তু ক্যারিয়ার হবে না টাকা পয়সাও কিছু থাকবে না।তেমন ভালো মেয়ে বিয়েও করতে পারবে না। আর বিয়ের পর সংসার বলতে কিছু থাকবে না শুধু সকালে বের হবা টাকা উপার্জনের জন্য আর রাতে ফিরে ঘুমাবে। সুখ আর জীবনে থাকবে না।তাই এখনি বিয়ের প্রস্তুতি নাও কন্যা পরে খুঁজো।
3099 views Answered

Related Questions

Next steps