1 Answers

বৈশাখ মাস অর্থাৎ গ্রীষ্ম কালে ভৌগোলিক অবস্থান অনুসারে সূর্যের সরাসরি অধিক তাপ পাওয়ায় বাংলাদেশে উষ্ণ আবহাওয়া বিরাজ করে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে। সব মিলিয়ে প্রচণ্ড উত্তাপে দেশের বিভিন্ন স্থানে বায়ু হালকা হয়ে নিম্নচাপের সৃষ্টি করে। এই নিম্নচাপ এলাকায় বায়ু সমতা রক্ষার্থে উচ্চচাপ এলাকার বায়ু প্রচণ্ড বেগে সেদিকে ছুটে যায়। এর ফলেই আমাদের দেশে কাল বৈশাখী ঝড়গুলো মূলত দেখা যায়। এছাড়া উত্তাপে সমুদ্র, নদীর পানি হতে সৃষ্ট বাষ্প থেকে মেঘ সৃষ্টি হয় ঝড়ের পাশাপাশি বৃষ্টি দেখা যায়। 

2630 views Answered

Related Questions

Next steps