হঠাৎ কোনো চাকরির ইন্টারভিউ হলে কি কি তথ্য জেনে রাখা জরুরী?

আমার এক আন্টি একজনের সাথে কথা বলে একটা চাকরির ব্যবস্থা করল। তারা বললো,এই মাসের ১৮ তারিখ ইন্টারভিউ নিবে।  আমি কোনোদিন ইন্টারভিউ দিই নাই। এখন আমাকে একটু হেল্প করুন প্লিজ। কিকি জিনিস একটু জানাশোনায় রাখবো?? ইন্টারভিউ তে কেমনভাবে দিবো কিছু পরামর্শ প্লিজ??
2588 views

1 Answers

ইন্টারভিউরের মূল উদ্দেশ্য হলো আপনার শারীরিক ভাবভঙ্গি পরীক্ষা করা।আপনার উপস্হাপনাকে যাচাই করা।আপনার অভ্যন্তরীণ জ্ঞানকে পরীক্ষা করা।এইজন্যই ইন্টারভিউ নেওয়া যায়।এতে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার জন্য দুইভাবে প্রস্তুুতি নিতে হবে।এক হলো শারীরিক প্রস্তুতি আর দুই হলো মানসিক প্রস্তুতি।শারীরিক প্রস্তুতি কেমন করে নিবেন।আপনি ইন্টারভিউয়ের দিন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধাণ করবেন।নিজের শরীরকে পরিষ্কার রাখবেন।চুলগুলো পরিষ্কার রাখবেন।উসকো খুসকো যেন না হয়।এরপর দাতগুলো পরিষ্কার করে যেতে হবে।ত্বক যেন ভালো থাকে।ঠোট যেন ফাটা না থাকে।সার্বিকভাবে সুস্হ ফিটফাট শরীর নিয়ে যেতে হবে।নিজের কথা বলা দাড়িয়ে থাকা বসে থাকার ভঙ্গি ভালো হতে হবে।এজন্য এখনই প্রস্তুতি নিন।আর মানসিক প্রস্তুতি হলো কি কি জানা থাকতে হবে আপনাকে।আপনি সাম্প্রতিক বিষয়ের ওপর জ্ঞান রাখুন।ইংরেজি গ্রামার স্পিকিং ভালো করে পড়ে যাবেন।আর কোন ব্যক্তি মহান কাজ করেছিল সেগুলো দেখে যাবেন।আর ঐ প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে জেনে যাবেন যেখানে আপনি যাচ্ছেন।শুভ কামনা রইল।

2588 views Answered

Related Questions

Next steps