মাসিক বন্ধ সম্পর্কিত?
মাসিক হবার যে সময় ছিল তা পার হয়ে ১১ দিন হয়ে গেছে। প্রচুর সাদাস্রাব যাচ্ছে। খাবারে অরুচি। মাথা ব্যাথা। এই অবস্থায় কি করণীয়? জানাবেন প্লিজ।
2919 views
1 Answers
সাধারণত একজন নারীর মাসিক হয় ২৫ দিন পর পর। কোনো এক মাসে ৩০ দিন বা ৩১ দিন পর তার মাসিক হতেই পারে। আট দিন বা তার বেশিদিন দেরি হলে তাকে মাসিকে দেরি বলে গণ্য করা হয়। এটি নানান কারনে হতে পারে যেমন শারীরিক দুর্বলতা, হরমোনের তারতম্য, মানসিক চাপ,ওজনের কম বেশি,ইত্যাদি। ১.কষ্ট হলেও রুচি করে খাবার খাওয়ার চেষ্টা করুন। ২.প্রতিদিন একবেলা করে লেবুর শরবত খাবেন। ৩.পুষ্টিকর খাদ্য খাবেন। ৪.এক কাপের দুধের মধ্যে এক চমচ মধু মিশিয়ে খান। ৫.মধু ও তুলসি পাতার রস এক সঙ্গে মিশিয়ে রোজ সকাল-বিকেল টানা দু’সপ্তাহ খান। ৬.প্রতিদিন একটি করে পেয়ারা খাবেন। তারপরেও যদি আপনার সমস্যা সমাধান না হয় তাহলে গাইনির পরামর্শ নিন।
2919 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy